Sign In

Latest Posts
।।Suvendu against Drugs : নেশামুক্ত বাংলা গড়ার কড়া বার্তা শুভেন্দু-সুকান্তর, রোলার চালিয়ে ধ্বংস ২ লক্ষ ফেনসিডিল।।Samik against NCPI : কলকাতা-হাওড়া পুরভোটে একাই লড়বে বিজেপি, এনসিপিআই জোট নিয়ে শমীক ভট্টাচার্যের স্পষ্ট বার্তা।।Abu Taher against NDA : “বিজেপিতেও যাব না, এনডিএ-কে সমর্থন জানাবো না – কাকলি সুদীপদের চাপে ফেলে প্রকাশ্য ঘোষণা আবু তাহেরের।।Kolkata Tram : কলকাতার ১৫০ বছরের ট্রামকে নতুন রূপ! অস্ট্রেলিয়ার কনসাল জেনারেলের সঙ্গে বৈঠকে অর্জুন সিং, বিনিয়োগে আহ্বান।।Agnimitra Clean City : “আজ থেকে রাস্তাঘাটে থুতু ফেললে, প্রস্রাব করলে বা নোংরা ছড়ালেই জরিমানা” ঘোষণা অগ্নিমিত্রার।।Suvendu Arjun Vahini : প্রাকৃতিক ও কৃত্রিম বিপর্যয় দক্ষতার সঙ্গে সামাল দিতে ময়দানে এবার ‘অর্জুন বাহিনী’, আবাসন থেকে আনাজ প্রতারণা ঠেকাতে হুঁশিয়ারি শুভেন্দুর।।‘পঞ্চায়েতগুলোকে কোটি কোটি টাকা দেওয়া হলেও কাজ হয়নি’ বিষ্ফোরক অভিযোগ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের।।ক্যামাক স্ট্রিটের ঘটনায় থানায় হাজিরা অভিষেকের, সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রশ্ন, “কার শ্লীলতাহানি হয়েছে?”।।Suvendu Nandigram : ‘২০২১-এ হেরে গিয়েছিলেন বলে নন্দীগ্রামের রেল আটকে রেখেছিলেন’ নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু।।Supreme court against ED : লিপস অ্যান্ড বাউন্স মামলায় তদন্তের গতি নিয়ে ED-কে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনা

Samik against NCPI : কলকাতা-হাওড়া পুরভোটে একাই লড়বে বিজেপি, এনসিপিআই জোট নিয়ে শমীক ভট্টাচার্যের স্পষ্ট বার্তা

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

“দিল্লিতে এনসিপিআই-এর সঙ্গে এনডিএ-র সমঝোতা হয়েছে, কিন্তু কলকাতা আর দিল্লির দূরত্ব অনেক” “কলকাতা ও হাওড়া পুরভোটে বিজেপি একাই লড়বে” বলে ঘোষণা রাজ্য সভাপতি শমীকের

ভারত নিউজ ২৪*৭

“দিল্লিতে এনসিপিআই-এর সঙ্গে এনডিএ র সমঝোতা হয়েছে। কিন্তু কলকাতা আর দিল্লির দূরত্ব অনেক।” এভাবেই আজ দ্ব্যর্থহীন ভাষায় বাংলায় বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য জানিয়ে দিলেন তৃণমূল থেকে এনসিপিআই-তে যোগ দেওয়া নেতাদের সঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জোটের সম্ভাবনাই নেই।

 

মুখ্যমন্ত্রী হওয়ার পরই শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভায় গিয়ে জানিয়ে দিয়েছিলেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে কলকাতা পুরসভার। কলকাতা এবং হাওড়ায় আসন পুনর্বিন্যাস নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আসন্ন দুর্গাপুজোর পরেই কলকাতা এবং হাওড়ায় ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। এমনকি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে রাজ্য বিজেপির পক্ষ থেকে কলকাতা এবং হাওড়ায় নির্বাচনের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে নেতাদের মধ্যে। কিন্তু সেখানে কোথাও দিল্লিতে বিজেপি নেতৃত্বে ইন্ডিয়া জোটকে সমর্থন জানানো তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদদের সঙ্গে জোটের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে তা সত্ত্বেও সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদারের মতো সাংসদরা বারে বারে দাবি করে আসছেন আগামী পুর নির্বাচনে নাকি তারা বিজেপির শরিক দল হিসেবেই আসন সমঝোতা করে লড়াই করবেন একসঙ্গে।

 

পুরভোটে একাই লড়বে বিজেপি

সুদীপ কাকলিরা বিজেপির সঙ্গে পশ্চিমবঙ্গের পুর নির্বাচনে জোট বেঁধে আসন সমঝোতা করবেন বলে দাবি করলেও তাকে কার্যত অবান্তর বলে উড়িয়ে দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে অন্য দলের সঙ্গে সখ্য থাকলেও পুরভোটে বিজেপি সম্পূর্ণ এককভাবেই নিজের শক্তিতে ঝাঁপাবে। পুরনির্বাচনে জয়-পরাজয় প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বিজেপির রাজ্য সভাপতি স্পষ্ট জানিয়ে দেন, পশ্চিমবঙ্গে বিজেপি নিজের শক্তিতেই কলকাতা ও হাওড়াতে জিততে সক্ষম। বিজেপি একার শক্তিকে নির্বাচনে লড়াই করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। কারও দয়া বা আশীর্বাদে নয়। এরপর এবার এই ধরনের সিদ্ধান্ত তো দলের সর্বোচ্চ নেতৃত্ব নেবে। তবে, বিজেপি কর্মীরা একাই লড়াই করে কলকাতা পুর নিগম ও হাওড়া পুর নিগম দখল করতে পারবে।

 

দিল্লি বহু দূর

 

কলকাতা ও হাওড়ার পুরনির্বাচনে বিজেপি একাই লড়াই করবে বলে বিজেপির রাজ্য সভাপতি দাবি করলেও তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদরা যে পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে জোট হবে এবং আসন সমঝোতা করে প্রার্থী তালিকা ঘোষণা হবে বলে দাবি করছেন সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এনসিপিআই নামে নতুন একটা দল তৈরি হয়েছে। নির্বাচনে তাঁরা তৃণমূলের প্রতীক নিয়ে লড়াই করেছিলেন। যে ভাবেই হোক জয়ী হয়েছিলেন। তাঁরা এনডিএ-তে সামিল হয়েছেন। তাঁদের স্বাগত জানানো হয়েছে। কিন্তু ওটা তো দিল্লিতে। প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে। কলকাতায় আসতে তো সময় লাগবে। আর কলকাতা পুর নিগমের নির্বাচন তো এসে গেল।

তবে শুধুমাত্র বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য একা নন, বিজেপি যে আসন্ন নির্বাচনে একাই লড়াই করবে তা আগেই জানিয়ে দিয়েছেন কলকাতা পুর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিস সুকান্ত মজুমদার। এমন কোন জোটের সম্ভাবনা নেই বলে জানিয়ে তিনি বলেন, আমাদের রাজ্য সভাপতির বক্তব্য তো পরিষ্কার যে এই রাজ্যে কোনও শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি। আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। তো স্বাভাবিকভাবেই আমরা এখনও পর্যন্ত কোনও শরিকি সিট শেয়ারিংয়ের ব্যাপারে আলোচনা করিনি।

বিজেপির সঙ্গে আমাদের জোট করতেই হবে

গত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন, আমরা যখন এনডিএ-এর শরিক। আর তখন নিশ্চয় এনডিএ-র শরিক হিসাবেই লড়ব। এবং তখন নিশ্চয় ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমাদের জোট করতেই হবে। সেটা যখন নির্বাচন এগিয়ে আসবে, আমরা সিদ্ধান্ত নিয়ে জানাব। জোটের সম্ভাবনা নিশ্চয় আছে। কারণ, আমরা তো এনডিএ-এর শরিক। শুধু শরিক নয়, আমরা সব থেকে বড় শরিক।

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....