Sign In

Latest Posts
।।Mamata FIR : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর।।তারাপীঠে মা তারার পুজো দিয়ে শুভেন্দু অধিকারীর বার্তা, ‘ঐতিহ্য ও সংস্কৃতির বীরভূম গড়াই আমাদের লক্ষ্য’।।Mamata attacks BJP : ‘জেলায় জেলায় সফর শুরু করব, দেখব কত ডিম-ইট মজুত আছে’ বিজেপির উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ মমতার।।Suvendu Jadavpur University : ‘যাদবপুরে টুকরে টুকরে গ্যাং রয়েছে, আমি হুঁশিয়ারি দিচ্ছি, হয় যাদবপুরে টুকরে গ্যাং থাকবে নয় আমরা থাকব’ বিষ্ফোরক শুভেন্দু।।নিউটাউনে তথ্যপ্রযুক্তি সংস্থার অফিস উদ্বোধনে শুভেন্দুর বার্তা, ‘দয়া করে ফিরে আসুন, বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে’।।Abhishek Camac Street : ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরে কলকাতা পুরসভার-র নজিরবিহীন অ্যাকশন! হাতুড়ি-গ্যাস কাটারে গুঁড়িয়ে গেল তৃণমূলের বোর্ড।।Nepal Flood : নেপালে ভয়াবহ বিপর্যয়, উদ্ধার দুর্গাপুরের ১ বাসিন্দা, মানস সরোবরের পথে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা, নবান্নে খুলল কন্ট্রোল রুম।।Kolkata Book Fair 2027 : কলকাতা বইমেলায় বদল! গিল্ডের একক নিয়ন্ত্রণের ইতি, ২৪ সদস্যের কমিটি গড়ল রাজ্য, বাদ ত্রিদিব-সুধাংশুরা।।Bengal SIR : পশ্চিমবঙ্গের ৩১ বিধানসভা কেন্দ্রে ফের ভোট? তৃণমূলের সওয়ালে প্রধান বিচারপতির প্রশ্ন, ‘আদালত কি নতুন করে নির্বাচন নির্দেশ দিতে পারে?’।।‘Sheila Ki Jawani’-তে Disha Patani-র দুরন্ত নাচ! Awarapan 2 সাকসেস পার্টিতে হাল্টার-নেক লুকে নজর কাড়লেন অভিনেত্রী, Viral Photos

Mamata FIR : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

ভারত নিউজ ২৪*৭

 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন অর্থাৎ গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট শর্ত ও নির্দেশিকা লঙ্ঘন করে জনসমাগম করা এবং রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

২৮ আগস্ট অর্থাৎ গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করার জন্য কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের কাছে আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট অনুমতি দিলেও বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছিল। নির্দেশ ছিল, রাস্তার উত্তরমুখী লেন খোলা রেখে অনুষ্ঠান করতে হবে। বেঁধে দেওয়া হয়েছিল সময়ও। কিন্তু তা মানা হয়নি বলে অভিযোগ। সেই শর্ত লঙ্ঘন করার অভিযোগেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠান নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর রুজু হল হেস্টিংস থানায়। আদালতের নির্দেশ অবমাননা-সহ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কাজে বাধা দান এবং আদালতের নির্ধারিত সময়ের পরেও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ। মমতা ছাড়াও অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর করা হয়েছে। হাই কোর্টের নির্দেশ মতো শুক্রবার কলকাতায় ক্যাথিড্রাল রোডে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের সভা করে কালীঘাট শিবির। ওই কর্মসূচির জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল আদালত। হাই কোর্টের নির্দেশ ছিল, রাস্তার একটি ফ্ল্যাঙ্ক খোলা রেখে অনুষ্ঠান করতে হবে। কিন্তু বাস্তবে দেখা যায়, উভয় দিকের লেনই বন্ধ হয়ে যায়। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত সভার অনুমতি দিয়েছিল আদালত। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও কর্মসূচি শেষ হয়নি বলে অভিযোগ। পাশাপাশি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও অভিযোগ উঠেছে। এ সবের প্রেক্ষিতে মমতা এবং সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল পুলিশ। পুলিশের অভিযোগ, সভা চলাকালীন মমতার বক্তব্য ও ইশারার পর কর্মী-সমর্থকেরা ব্যারিকেড সরিয়ে পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এর জেরে ক্যাথিড্রাল রোডে যান চলাচলও ব্যাহত হয় বলে পুলিশের দাবি।

ক্যাথিড্রাল রোডের ওই ঘটনায় আগেই মমতার বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, হাই কোর্টের নির্দেশ ভেঙেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওই ঘটনায় এফআইআর দায়ের করার জন্যও পুলিশকে নির্দেশ দেন তিনি। শুক্রবার এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘দেখলেন না আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কী ভাবে হাই কোর্টের অর্ডারকে ভাঙলেন! রাস্তার একটি ফ্ল্যাঙ্ক ছেড়ে করতে বলেছিল। একদম গাছের নীচে থাকা লোককে ডেকে রাস্তা বন্ধ করিয়ে কী করলেন! আমি পুলিশকে বলেছি এফআইআর রেজিস্ট্রার করতে এবং ওঁর বিরুদ্ধে হাই কোর্টে মুভ করতে। ছাড়া হবে না।’

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....