Sign In

Latest Posts
।।Samik against Sharmila : ‘হাজার হাজার মন্দির ধ্বংসকারী ও ধর্ষক তৈমুরের নামের ছেলে রয়েছে ওনার নিজের পরিবারে, বন্দেমাতরম নিয়ে উনি চুপ থাকাই উচিত’ শর্মিলা ঠাকুরকে তীব্র আক্রমণ শমীকের।।Amit Shah Suvendu: ‘শুভেন্দু আমার বন্ধু, ওঁকে আমি বুঝি’, বাংলায় এসে বললেন অমিত শাহ।।Dilip Ghosh JU Surgical Strike: ‘যাদবপুরে দেশবিরোধী স্লোগান উঠলে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হতে পারে’ হুঁশিয়ারি দিলীপ ঘোষের।।অন্নপূর্ণা-বিক্ষোভে বেসামাল বাংলা, রেল সড়ক সরকারি অফিস অবরোধ শুরু রাজ্যের সমস্ত প্রান্তের মহিলাদের, অগ্নিমিত্রাকে ঘেরাও করতেই ছুটে এলেন বৈঠক ছেড়ে।।Suvendu Flood Visit : ‘১৯৮৬ সালে শেষবার জ্যোতিবাবু এসেছিলেন এখানে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না’ বন্যা বিধ্বস্ত সবংয়ে দাঁড়িয়ে জানালেন মুখ্যমন্ত্রী।।Abhishek Banerjee : “এখন তো অনলাইনে কেওয়াইসি জমা দেওয়া যায়, অভিষেককে ব্যাঙ্কে ডাকছেন কি তাঁর মুখ দেখার জন্য?” অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাংক কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা বিচারপতির।।Shamik Bhattacharya on JU ABVP: ‘এবিভিপি বিজেপির শাখা সংগঠন নয়’, যাদবপুর-কাণ্ডে দলের অবস্থান স্পষ্ট শমীকের।।Sundarban : জলের উপরেই হবে ইউএসজি-এক্স-রে, দুর্গম সুন্দরবনে রোগীদের বাঁচাতে এবার ‘ফ্লোটিং অ্যাম্বুল্যান্স’।।Vandematram : কংগ্রেসের দলীয় অনুষ্ঠানে বন্দেমাতরমের প্রথম দুই স্তবক, মোদি সরকারের নির্দেশ মানা নয়।।Agnimitra vs Firhad: ৩৭৮৮ হোটেল চিহ্নিত, অডিট হয়েছে মাত্র ২০টির! নিউ মার্কেট অগ্নিকাণ্ডের পর ফিরহাদকে নিশানা অগ্নিমিত্রার

Samik against Sharmila : ‘হাজার হাজার মন্দির ধ্বংসকারী ও ধর্ষক তৈমুরের নামের ছেলে রয়েছে ওনার নিজের পরিবারে, বন্দেমাতরম নিয়ে উনি চুপ থাকাই উচিত’ শর্মিলা ঠাকুরকে তীব্র আক্রমণ শমীকের

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

শর্মিলা ঠাকুরকে শমীক ভট্টাচার্যের তীব্র আক্রমণ, ‘বন্দেমাতরম’ বিতর্কে পাল্টা কটাক্ষ

ভারত নিউজ ২৪*৭

‘বন্দে মাতরম’-এর সম্পূর্ণ অংশ গাওয়া হবে, নাকি শুধুমাত্র প্রথম দুটি স্তবক এই বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এবার সেই বিতর্কে প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মন্তব্যকে কেন্দ্র করে তাঁকে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। অভিনেত্রীর নাতি তৈমুর আলি খানের নাম টেনে তাঁর মন্তব্যকে কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি।

চলতি বছরের স্বাধীনতা দিবসের দিন কংগ্রেসের সদর দপ্তরে পতাকা উত্তোলনের সময় পূর্ণাঙ্গ বন্দেমাতরম গান গাওয়া নিয়ে সোনিয়া গান্ধীর অস্বস্তিকে ঘিরে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির আক্রমণের জবাবে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত নিয়েছিল ১৯৩৭ সালের কংগ্রেস অধিবেশনের সিদ্ধান্ত মেনে বন্দে মাতরম এর প্রথম দুটি স্তবক গাইবে তারা। কার্যত সেই সিদ্ধান্তকে সমর্থন জানান বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। শর্মিলা ঠাকুর জানিয়েছিলেন, ধর্মনিরপেক্ষ দেশে বন্দে মাতরমের পরবর্তী স্তবকগুলি নিয়ে সব ধর্মের মানুষের মধ্যে সমান গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে। তাঁর বক্তব্য ছিল, পরবর্তী অংশে কালী ও দুর্গার মতো হিন্দু দেবদেবীর উল্লেখ রয়েছে, যা একেশ্বরবাদী ধর্মে বিশ্বাসী মানুষের কাছে অস্বস্তিকর হতে পারে। তাঁর মতে, প্রথম দুটি স্তবকে মূলত মাতৃভূমির প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে, তাই জনসমক্ষে পরিবেশনের ক্ষেত্রে এই দুটি স্তবকই বেশি সর্বজনগ্রাহ্য।

শর্মিলা ঠাকুরের এই মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে তাঁর নাতি তৈমুর আলি খানের প্রসঙ্গ টেনে আনেন শমীক ভট্টাচার্য।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘শর্মিলা ঠাকুর তাঁর ব্যক্তিগত মতামত প্রকাশ করতেই পারেন। তবে তাঁর দাবি, ঐতিহাসিক শাসক তৈমুরের সঙ্গে মন্দির ধ্বংস, গণহত্যা এবং জোরপূর্বক ধর্মান্তরের মতো ঘটনা জড়িয়ে রয়েছে। সেই একই নামে শর্মিলা ঠাকুরের নাতির নাম রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাই বন্দে মাতরম নিয়ে শর্মিলা ঠাকুর যত কম কথা বলেন, ততই ভালো।’

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....