Sign In

Latest Posts
।।Sundarban : জলের উপরেই হবে ইউএসজি-এক্স-রে, দুর্গম সুন্দরবনে রোগীদের বাঁচাতে এবার ‘ফ্লোটিং অ্যাম্বুল্যান্স’।।Vandematram : কংগ্রেসের দলীয় অনুষ্ঠানে বন্দেমাতরমের প্রথম দুই স্তবক, মোদি সরকারের নির্দেশ মানা নয়।।Agnimitra vs Firhad: ৩৭৮৮ হোটেল চিহ্নিত, অডিট হয়েছে মাত্র ২০টির! নিউ মার্কেট অগ্নিকাণ্ডের পর ফিরহাদকে নিশানা অগ্নিমিত্রার।।Suvendu on Hotel Fire : “এই দুর্ঘটনা আসলে আগের সরকারের বছরের পর বছর ধরে চালানো অবহেলার ফল” নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের উপরে দায় চাপালেন মুখ্যমন্ত্রী।।পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে হকি বিশ্বকাপের পরের রাউন্ডে ভারত, শেষ পাকিস্তানের বিশ্বকাপ অভিযান।।নিউমার্কেট অগ্নিকাণ্ডে বাংলাদেশের সাংবাদিক-সহ ৫ নাগরিকের মৃত্যু, একই পরিবারের চারজনই মৃত।।তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিউ মার্কেটের হোটেলে ধোঁয়ায় মৃত্যু ৯ জনের, আহত ৬।।Amit Shah Bengal Visit: তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, গোর্খাল্যান্ড সমস্যা নিয়ে বৈঠকের সম্ভাবনা।।পুজোর আগেই বড় সুখবর! রাজ্যের বনকর্মীদের বেতন বাড়ছে ৫০০০ টাকা, ঘোষণা শুভেন্দু অধিকারীর।।Ritabrata LoP : বিধানসভার স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিরোধী দলনেতা পদে বহাল ঋতব্রত

Suvendu on Hotel Fire : “এই দুর্ঘটনা আসলে আগের সরকারের বছরের পর বছর ধরে চালানো অবহেলার ফল” নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের উপরে দায় চাপালেন মুখ্যমন্ত্রী

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

Suvendu on Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে পূর্বতন সরকারকে দায়ী করে বড় অভিযোগ মুখ্যমন্ত্রীর

ভারত নিউজ ২৪*৭

এই দুর্ঘটনা আসলে আগের সরকারের বছরের পর বছর ধরে চালানো অবহেলার ফল। এভাবেই আজ নিউমার্কেটে মির্জা গালিব স্ট্রিটের শিখা-ইন হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় পূর্বতন সরকারের ওপরেই দায় চাপালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার শিকড়ে পৌঁছতে পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে শহরের অগ্নি-সুরক্ষা সংক্রান্ত বেহাল অবস্থার জন্য পূর্ববর্তী সরকারের দীর্ঘদিনের গাফিলতি এবং উদাসীনতাকে সরাসরি কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক নজরদারির অভাব ও অডিটের ব্যর্থতাকে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, আগে নিয়মকানুন শিকেয় তুলে রাখা হয়েছিল।

মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের পরে মুখ্যমন্ত্রী আজ লেখেন, কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা যখন উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনায় এবং কোথায় খামতি ছিল তা তদন্তের ওপর পুরোপুরি মনোযোগ দিচ্ছি, তখন আজকের এই কঠিন বাস্তবতাকে উপেক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। এই দুর্ঘটনা আসলে আগের সরকারের বছরের পর বছর ধরে চালানো অবহেলার ফল। ফায়ার সেফটির নিয়মকানুন পুরোপুরি তোয়াক্কা না করেই একের পর এক হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হতে দেওয়া হয়েছিল।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিগত সরকার জেনে বুঝেও চোখ বন্ধ করে রেখেছিল। কোনও রকম সেফটি চেকিং তারা করায়নি, যার মাশুল আজ দিতে হচ্ছে। আগের আমলের সেই ভুলগুলো শুধরে নিয়ে কড়া সুরক্ষাবিধি চালু করতে আমরা এখন দিনরাত এক করে কাজ করছি। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের যাতে সেরা চিকিৎসা দেওয়া হয়, সেই নির্দেশ প্রশাসনকে দেওয়া হয়েছে। ঘটনার আসল সত্যি সামনে আনতে এবং দোষীদের শাস্তি দিতে ইতিমধ্যেই ৫ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে।

শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি আহতদের যাতে দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, সে ব্যাপারে প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, এই মর্মান্তিক ট্র্যাজেডিতে যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতরা যাতে সর্বোত্তম চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা পান, তা নিশ্চিত করতে প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিয়েছি। এই ঘটনার সার্বিক তদন্তের জন্য অবিলম্বে পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সত্য উদঘাটন করতে এবং ন্যায়বিচার সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....