Sign In

Latest Posts
।।Suvendu Flood Visit : ‘১৯৮৬ সালে শেষবার জ্যোতিবাবু এসেছিলেন এখানে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না’ বন্যা বিধ্বস্ত সবংয়ে দাঁড়িয়ে জানালেন মুখ্যমন্ত্রী।।Abhishek Banerjee : “এখন তো অনলাইনে কেওয়াইসি জমা দেওয়া যায়, অভিষেককে ব্যাঙ্কে ডাকছেন কি তাঁর মুখ দেখার জন্য?” অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাংক কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা বিচারপতির।।Shamik Bhattacharya on JU ABVP: ‘এবিভিপি বিজেপির শাখা সংগঠন নয়’, যাদবপুর-কাণ্ডে দলের অবস্থান স্পষ্ট শমীকের।।Sundarban : জলের উপরেই হবে ইউএসজি-এক্স-রে, দুর্গম সুন্দরবনে রোগীদের বাঁচাতে এবার ‘ফ্লোটিং অ্যাম্বুল্যান্স’।।Vandematram : কংগ্রেসের দলীয় অনুষ্ঠানে বন্দেমাতরমের প্রথম দুই স্তবক, মোদি সরকারের নির্দেশ মানা নয়।।Agnimitra vs Firhad: ৩৭৮৮ হোটেল চিহ্নিত, অডিট হয়েছে মাত্র ২০টির! নিউ মার্কেট অগ্নিকাণ্ডের পর ফিরহাদকে নিশানা অগ্নিমিত্রার।।Suvendu on Hotel Fire : “এই দুর্ঘটনা আসলে আগের সরকারের বছরের পর বছর ধরে চালানো অবহেলার ফল” নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের উপরে দায় চাপালেন মুখ্যমন্ত্রী।।পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে হকি বিশ্বকাপের পরের রাউন্ডে ভারত, শেষ পাকিস্তানের বিশ্বকাপ অভিযান।।নিউমার্কেট অগ্নিকাণ্ডে বাংলাদেশের সাংবাদিক-সহ ৫ নাগরিকের মৃত্যু, একই পরিবারের চারজনই মৃত।।তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিউ মার্কেটের হোটেলে ধোঁয়ায় মৃত্যু ৯ জনের, আহত ৬

Shamik Bhattacharya on JU ABVP: ‘এবিভিপি বিজেপির শাখা সংগঠন নয়’, যাদবপুর-কাণ্ডে দলের অবস্থান স্পষ্ট শমীকের

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

Shamik on JU ABVP “এবিভিপি বিজেপির শাখা সংগঠন নয়, তাদের অবস্থান বা সিদ্ধান্ত তারা নিজেরা নেয়, এই নিয়ে দলের কিছু বলার নেই” যাদবপুরের ঘটনায় বিজেপির অবস্থান স্পষ্ট করলেন শমীক ভট্টাচার্য

ভারত নিউজ ২৪*৭

এবিভিপি বিজেপির শাখা সংগঠন নয়। তারা একটি স্বতন্ত্র ও স্বাধীন জাতীয়তাবাদী সংগঠন। তাদের অবস্থান বা সিদ্ধান্ত তারা নিজেরা নেয়, এই নিয়ে দলের কিছু বলার নেই। এভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির সংঘর্ষের প্রেক্ষিতে বিজেপির দলীয় অবস্থান স্পষ্ট করলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাজনীতির সমালোচনা করে শমীক ভট্টাচার্য জানান, বিজেপি শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে দলীয় রাজনীতির অনুপ্রবেশ সমর্থন করে না। ক্যাম্পাসের বাইরে আইনশৃঙ্খলা সম্পর্কিত বা রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হলে বিজেপি প্রতিনিধি হিসেবে পৌঁছাতে পারে, কিন্তু ক্যাম্পাসের ভেতরে ছাত্র সংগঠনকে চালনা করে রাজনীতি করা বিজেপির কাজ নয়। বিজেপির রাজ্য সভাপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নিজস্ব আদর্শে চলে। ক্যাম্পাসের বাইরে যদি আইনশৃঙ্খলা ভঙ্গ বা কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে তা সামলানোর দায়িত্ব পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর। সরকারই পুরো বিষয়টি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করবে।

তবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে আজাদী স্লোগান ওঠা অথবা ভারত তেরে টুকরে অঙ্গে বলে যে ধরনের স্লোগান অতি বামপন্থী বা উগ্র বামপন্থী ছাত্রছাত্রীরা তুলেছে বলে অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, এই ধরণের স্লোগান যদি সত্যিই উঠে থাকে, তবে যারা তা দিল তারা অক্ষত শরীরে ঘুরে বেড়াচ্ছে কীভাবে? সেটাই তো বড় প্রশ্ন।

যদিও বুধবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ছাত্রছাত্রীদের মধ্যে ঝামেলার ঘটনা চলাকালীন যাদবপুরের বিজেপি বিধায়িকা কেন সেখানে গিয়েছিলেন তা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার প্রেক্ষিতে শমীক ভট্টাচার্যের সাফ কথা, কেউ যদি পেশীশক্তির আস্ফালন দেখিয়ে প্রাসঙ্গিক হতে চায়, তা হলে স্থানীয় বিধায়ক অবশ্যই সেখানে যাবেন।

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....