Sign In

Latest Posts
।।Suvendu against Mamata : অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতার অভিযোগের জবাব শুভেন্দুর, ‘যোগ্যরা সকলেই টাকা পাবেন’।।Suvendu Rajnath : বাংলায় জাহাজ নির্মাণে ৩৪০০ কোটির ৫ প্রকল্পের সূচনা, শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রশংসায় রাজনাথ সিং।।Agniveer : অগ্নিবীরদের নিয়ে ‘অর্জুন বাহিনী’ গড়ার ঘোষণা শুভেন্দু অধিকারীর, নতুন পরিকল্পনায় জোর।।Samik on Annapurna Yojana : ‘অন্তর্ঘাতের পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্যায় ফেলেছে সিস্টেমের বিচ্যুতি’ অন্নপূর্ণা যোজনায় টাকা না ঢোকার কারণ ব্যাখ্যা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের।।দক্ষিণ দমদম ও বিধাননগরে আটকে থাকা নির্মাণে বড় সিদ্ধান্ত, পুরনো অনুমোদিত নকশায় কাজ চলবে, সেপ্টেম্বর থেকে বেআইনি বহুতল ভাঙার ঘোষণা বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির।।‘Re-Imagining Bengal’: বাংলার শিল্প-বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে কলকাতায় ৫০০-রও বেশি নেতৃত্বের সম্মেলন।।Suvendu on JU : “যাদবপুরে এক শ্রেণির টুকরে টুকরে গ্যাং রয়েছে, যারা রাষ্ট্রবিরোধী, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করব” হুঁশিয়ারি শুভেন্দুর।।Amit Shah Gorkhaland : পাহাড় সমস্যার ‘স্থায়ী সমাধানের’ লক্ষ্যে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, প্রাক্তন বিএসএফ প্রধানের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি।।Samik against Sharmila : ‘হাজার হাজার মন্দির ধ্বংসকারী ও ধর্ষক তৈমুরের নামের ছেলে রয়েছে ওনার নিজের পরিবারে, বন্দেমাতরম নিয়ে উনি চুপ থাকাই উচিত’ শর্মিলা ঠাকুরকে তীব্র আক্রমণ শমীকের।।Amit Shah Suvendu: ‘শুভেন্দু আমার বন্ধু, ওঁকে আমি বুঝি’, বাংলায় এসে বললেন অমিত শাহ

Suvendu against Mamata : অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতার অভিযোগের জবাব শুভেন্দুর, ‘যোগ্যরা সকলেই টাকা পাবেন’

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতার অভিযোগ, নবান্ন থেকে পাল্টা জবাব শুভেন্দুর

ভারত নিউজ ২৪*৭

অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana West Bengal) নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। রাজ্যজুড়ে যোগ্য মহিলারা টাকা পাচ্ছেন না বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পরেই নবান্ন থেকে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ধর্ম বা বর্ণের ভিত্তিতে নয়, যোগ্যতার মাপকাঠিতেই উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হচ্ছে।

 

নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জন যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। আরও প্রায় ২০ থেকে ২৫ লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, যোগ্য হলে প্রত্যেকেই টাকা পাবেন।

 

ধর্ম-বর্ণের ভিত্তিতে বাছাই নয়, দাবি সরকারের

 

অন্নপূর্ণা যোজনা (Annapurna Scheme) নিয়ে বঞ্চনার অভিযোগ প্রসঙ্গে শুভেন্দু বলেন, ধর্ম দেখে উপভোক্তা বাছাই করা হচ্ছে না। তাঁর দাবি, বর্তমানে প্রায় ১৯ লক্ষ ২০ হাজার মুসলিম উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।

 

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফেসবুক লাইভে অভিযোগ করেন, বহু মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না এবং ধর্ম-বর্ণের ভিত্তিতে বাছাই করা হচ্ছে। বঞ্চিতদের নাম, ঠিকানা-সহ তথ্য সংগ্রহের আহ্বানও জানান তিনি।

 

তার কিছুক্ষণের মধ্যেই পাল্টা আক্রমণে শুভেন্দুর বক্তব্য, “বাছাবাছি তো উনি করতেন।” তাঁর দাবি, অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার পর থেকে প্রায় সাড়ে ৪ লক্ষ অভিযোগ এসেছে। এর মধ্যে প্রকল্পে যুক্ত হওয়ার পাশাপাশি বাদ পড়ার অভিযোগও রয়েছে।

 

মমতাকে কড়া আক্রমণ

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে শুভেন্দু বলেন, তাঁকে ফেসবুকেই থাকার পরামর্শ দিচ্ছেন তিনি। একইসঙ্গে বারুইপুর ও হালিশহরের রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন।

 

শুভেন্দুর দাবি, তাঁর সরকারের সময়ে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে বলেই মমতা নিরাপদে ফেসবুক লাইভ করতে পারছেন। পাল্টা রাজনৈতিক আক্রমণে তিনি মমতার বয়স নিয়েও মন্তব্য করেন।

 

গুন্ডাদমন আইন কার্যকর

 

পশ্চিমবঙ্গ সরকার গঠনের পর বিধানসভার বিশেষ অধিবেশনে পাশ হওয়া গুন্ডাদমন আইন (West Bengal Government Decision)-এর একটি অংশ রাজ্যপালের স্বাক্ষরের পর সোমবার থেকে কার্যকর হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

 

সরকারি সম্পত্তি নষ্ট করলে কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সম্পত্তি বাজেয়াপ্ত ও নিলামের বিষয়েও ভবিষ্যতে পদক্ষেপের ইঙ্গিত দেন।

 

যাদবপুর নিয়ে কড়া বার্তা

 

যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University News) নিয়েও মুখ খোলেন শুভেন্দু। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে ক্লাস হয়েছে এবং বড় কোনও সমস্যা নেই। তবে কোনও দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

ক্যাম্পাসে কিষেণজির সমর্থনে স্লোগান বা “রেড স্যালুট”-এর মতো বিষয় বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী।

 

দ্রুত সিএএ সার্টিফিকেট দেওয়ার ঘোষণা

 

নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA Certificate (CAA Citizenship Certificate) নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু। তাঁর দাবি, প্রায় ২ লক্ষ ৩০ হাজার আবেদনকারীর মধ্যে ২৩ হাজার ইতিমধ্যেই সার্টিফিকেট পেয়েছেন। বাকি আবেদনকারীদের দ্রুত সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শেষ করা হবে।

এছাড়া মিত্র ইনস্টিটিউশনের ছাত্রকে সাপে কামড়ানোর ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করে চিকিৎসার বিষয়ে খোঁজ নেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। স্কুলগুলির কম্পোজিট গ্রান্ট নিয়েও আগের সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।

রাখিবন্ধনের দিন পশ্চিমবঙ্গে দেশপ্রেম দিবস (Patriotic Day in West Bengal) পালনের ঘোষণাও এদিন করেন মুখ্যমন্ত্রী।

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....