Sign In

Latest Posts
।।Suvendu Flood Visit : ‘১৯৮৬ সালে শেষবার জ্যোতিবাবু এসেছিলেন এখানে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না’ বন্যা বিধ্বস্ত সবংয়ে দাঁড়িয়ে জানালেন মুখ্যমন্ত্রী।।Abhishek Banerjee : “এখন তো অনলাইনে কেওয়াইসি জমা দেওয়া যায়, অভিষেককে ব্যাঙ্কে ডাকছেন কি তাঁর মুখ দেখার জন্য?” অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাংক কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা বিচারপতির।।Shamik Bhattacharya on JU ABVP: ‘এবিভিপি বিজেপির শাখা সংগঠন নয়’, যাদবপুর-কাণ্ডে দলের অবস্থান স্পষ্ট শমীকের।।Sundarban : জলের উপরেই হবে ইউএসজি-এক্স-রে, দুর্গম সুন্দরবনে রোগীদের বাঁচাতে এবার ‘ফ্লোটিং অ্যাম্বুল্যান্স’।।Vandematram : কংগ্রেসের দলীয় অনুষ্ঠানে বন্দেমাতরমের প্রথম দুই স্তবক, মোদি সরকারের নির্দেশ মানা নয়।।Agnimitra vs Firhad: ৩৭৮৮ হোটেল চিহ্নিত, অডিট হয়েছে মাত্র ২০টির! নিউ মার্কেট অগ্নিকাণ্ডের পর ফিরহাদকে নিশানা অগ্নিমিত্রার।।Suvendu on Hotel Fire : “এই দুর্ঘটনা আসলে আগের সরকারের বছরের পর বছর ধরে চালানো অবহেলার ফল” নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের উপরে দায় চাপালেন মুখ্যমন্ত্রী।।পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে হকি বিশ্বকাপের পরের রাউন্ডে ভারত, শেষ পাকিস্তানের বিশ্বকাপ অভিযান।।নিউমার্কেট অগ্নিকাণ্ডে বাংলাদেশের সাংবাদিক-সহ ৫ নাগরিকের মৃত্যু, একই পরিবারের চারজনই মৃত।।তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিউ মার্কেটের হোটেলে ধোঁয়ায় মৃত্যু ৯ জনের, আহত ৬

Abhishek Banerjee : “এখন তো অনলাইনে কেওয়াইসি জমা দেওয়া যায়, অভিষেককে ব্যাঙ্কে ডাকছেন কি তাঁর মুখ দেখার জন্য?” অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাংক কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা বিচারপতির

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

Abhishek Banerjee Bank Account Freeze: ‘মুখ দেখার জন্য ডাকছেন?’ KYC নিয়ে ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা বিচারপতির

ভারত নিউজ ২৪*৭

এখন তো অনলাইনে কেওয়াইসি জমা দেওয়া যায়, অভিষেককে ব্যাঙ্কে ডাকছেন কি তাঁর মুখ দেখার জন্য? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এভাবেই ব্যাংক কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টে আবেদনের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেও তার ঠিক আগেই রাতারাতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অভিযোগ উঠেছিল একটি বেসরকারি ব্যাংকের বিরুদ্ধে। ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্ব মূলক আচরণের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানির শুরুতেই আদালতের ক্ষোভের মুখে পড়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কের ভূমিকায় ক্ষুব্ধ হন বিচারপতি কৃষ্ণা রাও। ব্যাঙ্কের অবস্থান পরিবর্তনে ব্যাঙ্কের আইনজীবীকে ভর্ৎসনাও করেন বিচারপতি। বলেন, আপনারা এইভাবে অবস্থান পরিবর্তন করতে পারেন না। আপনারা প্রথমে বললেন, কেওয়াইসির জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ। এখন বলছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জন্য অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এটা ব্যাঙ্কের আভ্যন্তরীণ বিষয়, তাই ব্যাঙ্ক জানাতে পারছে না। আপনারা জানান যে কেওয়াইসি কী কী নথি জমা করতে হবে। তার প্রেক্ষিতে এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায় যে, আমরা স্থানীয়ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট বন্ধ করিনি। আমাদের কেন্দ্রীয় নিরীক্ষণ দল নিরাপত্তার স্বার্থে বন্ধ করেছে। ইতিমধ্যে অন্য মামলায় ইডি যে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছে সেগুলির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে। তাই কেওয়াইসি-র জন্য অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। যা শুনে ক্ষুব্ধ বিচারপতি কৃষ্ণ রাওয়ের কড়া প্রশ্ন, আপনাদের ই-কেওয়াইসি এর ব্যবস্থা নেই? গ্রাহককে ডেকে পাঠিয়েছেন কেন? আপনাদের যা যা নথি দরকার সেটা বলুন। মামলাকারী এখুনই আপনাদের দিয়ে দেবে। এই পরিষেবা দেন আপনারা গ্রাহকদের? সেই সঙ্গে কিছুটা ব্যাঙ্গের সুরে বিচারপতি বলেন, নোটিস দেখে মনে হচ্ছে আপনাদের আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে বেশি আগ্রহী। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে বলছি যে আপনাদের একটা ফটো দিয়ে দেওয়ার জন্য, সেটা ভালো করে দেখবেন।

অন্যদিকে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙ্গার উপরে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। আজ কলকাতা হাইকোর্টে আমতলার কার্যালয়ে ভাঙা নিয়ে মামলার শুনানিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অভিষেকের কার্যালয় ভাঙা যাবে না। আগামী ৮ সেপ্টেম্বর ফের মামলার শুনানি।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ের একটি অংশ ভেঙে ফেলা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে অথবা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনরকম নোটিশ না দিয়ে এবং অভিযোগ কারীর বক্তব্য সামনে না এনেই কেন এভাবে কার্যালয়ে ভেঙে ফেলা হলো তা চ্যালেঞ্জ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পক্ষ থেকে সেই মামলায় বাড়তি সময় চেয়ে নেওয়া হলেও কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ কার্যালয় ভাঙ্গার উপরে স্থগিতাদেশ জারি করেছিলেন।

এই মামলার শুনানি শুরু হলে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র এই মামলার শুনানিতে কিছুটা সময় চেয়ে নেন। তিনি জানান, এই মামলার শুনানির জন্য রাজ্যকে পর্যাপ্ত সময় দেওয়া হোক। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে বলেন, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আমতলার অভিষেকের কার্যালয় ভাঙায় স্থগিতাদেশ বহালই থাকবে। তার আগে ৮ সেপ্টেম্বর ফের মামলার শুনানি হবে।

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....