Sign In

Latest Posts
।।‘Re-Imagining Bengal’: বাংলার শিল্প-বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে কলকাতায় ৫০০-রও বেশি নেতৃত্বের সম্মেলন।।Suvendu on JU : “যাদবপুরে এক শ্রেণির টুকরে টুকরে গ্যাং রয়েছে, যারা রাষ্ট্রবিরোধী, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করব” হুঁশিয়ারি শুভেন্দুর।।Amit Shah Gorkhaland : পাহাড় সমস্যার ‘স্থায়ী সমাধানের’ লক্ষ্যে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, প্রাক্তন বিএসএফ প্রধানের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি।।Samik against Sharmila : ‘হাজার হাজার মন্দির ধ্বংসকারী ও ধর্ষক তৈমুরের নামের ছেলে রয়েছে ওনার নিজের পরিবারে, বন্দেমাতরম নিয়ে উনি চুপ থাকাই উচিত’ শর্মিলা ঠাকুরকে তীব্র আক্রমণ শমীকের।।Amit Shah Suvendu: ‘শুভেন্দু আমার বন্ধু, ওঁকে আমি বুঝি’, বাংলায় এসে বললেন অমিত শাহ।।Dilip Ghosh JU Surgical Strike: ‘যাদবপুরে দেশবিরোধী স্লোগান উঠলে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হতে পারে’ হুঁশিয়ারি দিলীপ ঘোষের।।অন্নপূর্ণা-বিক্ষোভে বেসামাল বাংলা, রেল সড়ক সরকারি অফিস অবরোধ শুরু রাজ্যের সমস্ত প্রান্তের মহিলাদের, অগ্নিমিত্রাকে ঘেরাও করতেই ছুটে এলেন বৈঠক ছেড়ে।।Suvendu Flood Visit : ‘১৯৮৬ সালে শেষবার জ্যোতিবাবু এসেছিলেন এখানে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না’ বন্যা বিধ্বস্ত সবংয়ে দাঁড়িয়ে জানালেন মুখ্যমন্ত্রী।।Abhishek Banerjee : “এখন তো অনলাইনে কেওয়াইসি জমা দেওয়া যায়, অভিষেককে ব্যাঙ্কে ডাকছেন কি তাঁর মুখ দেখার জন্য?” অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাংক কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা বিচারপতির।।Shamik Bhattacharya on JU ABVP: ‘এবিভিপি বিজেপির শাখা সংগঠন নয়’, যাদবপুর-কাণ্ডে দলের অবস্থান স্পষ্ট শমীকের

Suvendu on JU : “যাদবপুরে এক শ্রেণির টুকরে টুকরে গ্যাং রয়েছে, যারা রাষ্ট্রবিরোধী, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করব” হুঁশিয়ারি শুভেন্দুর

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

যাদবপুরে ‘রাষ্ট্রবিরোধী’ শক্তির অভিযোগ, ‘রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা’র হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

ভারত নিউজ ২৪*৭

“যাদবপুরে এক শ্রেণির টুকরে টুকরে গ্যাং রয়েছে, যারা রাষ্ট্রবিরোধী। যারা ২৬ জানুয়ারি, ১৫ অগাস্ট পালন করতে দেয় না। আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করব।” যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে এবিভিপি এবং বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে সাম্প্রতিকতম সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে এভাবেই যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ও বাইরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ও ABVP সংঘর্ষ, অরবিন্দ ভবনের বাইরে আগুন, ঐতিহ্যবাহী প্রতীক ভাঙা এবং তদন্ত কমিটির গঠনের পর শনিবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শাসকদলের প্রধান শমীক ভট্টাচার্য যখন এই কাণ্ড থেকে দূরে থাকা শ্রেয় মনে করছেন, তখন প্রশাসনিক প্রধান শুভেন্দু সাফ জানালেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা হবে।

 

এদিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাপকদের নিয়ে একটি অনুষ্ঠান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম বলতে দেওয়া হয় না। জাতীয় পতাকা উত্তোলন হয় না। এমনকী, শিক্ষা দফতরকে ঢুকতে দেওয়া হয় না, সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। যাদবপুরে এক শ্রেণির টুকরে টুকরে গ্যাং রয়েছে, যারা রাষ্ট্রবিরোধী। যারা ২৬ জানুয়ারি, ১৫ অগাস্ট পালন করতে দেয় না। আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করব।’

 

শুভেন্দু অধিকারীর আরও বক্তব্য, ‘এখানে রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, বন্দে মাতরম, তেরঙা জাতীয় পতাকা, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, কালীঘাটের মা কালী, দক্ষিণেশ্বরের মা তারা, তারকেশ্বরের বাবা তারকনাথের সঙ্গে কোনও সমঝোতা আমরা করব না।’

বামপন্থীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘জামানত জব্দ হওয়া লালবাবুরা দিল্লির যন্তর মন্তর থেকে ডোরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে মড়াকান্না কাঁদছেন। তাঁরা কোনও সুবিধা করতে পারবেন না। যাদবপুর নিয়ে যারা কাঁদছেন, জেনে রাখুন, এই রাজ্যে থাকতে গেলে, বন্দে মাতরম গাইতে হবে। দেশপ্রেম, জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদের সঙ্গে কোনও আপস এই মুখ্যমন্ত্রী করবে না।’

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....