Sign In

Latest Posts
।।Suvendu Nandigram : ‘২০২১-এ হেরে গিয়েছিলেন বলে নন্দীগ্রামের রেল আটকে রেখেছিলেন’ নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু।।Supreme court against ED : লিপস অ্যান্ড বাউন্স মামলায় তদন্তের গতি নিয়ে ED-কে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনা।।যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের কার্ল মার্ক্সের উক্তি, দেশবিরোধী স্লোগান মোছার পর নতুন গ্রাফিতি ঘিরে ABVP-SFI সংঘাত।।Lionel Messi : চোখে জল, কণ্ঠে বিদায় – আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা লিওনেল মেসির, ‘এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে’।।Suvendu Jadavpur Action: শুভেন্দুর হুঁশিয়ারির পর যাদবপুরে মুছে ফেলা হল ভারতবিরোধী স্লোগান, সাদা রঙে ঢেকে দেওয়া হল দেওয়াল।।Dilip Ghosh Panchayat: ‘সাধারণ মানুষকে জেগে থেকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে’ পঞ্চায়েতে উন্নয়নের বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের।।BJP Municipal election : পুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরসভার ভোটের সম্ভাবনা, নির্বাচনী প্রস্তুতি শুরু বিজেপির।।ক্যামাক স্ট্রিটের ঘটনায় বড় পদক্ষেপ, অভিষেক ও ডেরেককে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশের জরুরি তলব।।Mamata FIR : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর।।তারাপীঠে মা তারার পুজো দিয়ে শুভেন্দু অধিকারীর বার্তা, ‘ঐতিহ্য ও সংস্কৃতির বীরভূম গড়াই আমাদের লক্ষ্য’

Suvendu Nandigram : ‘২০২১-এ হেরে গিয়েছিলেন বলে নন্দীগ্রামের রেল আটকে রেখেছিলেন’ নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

Suvendu Nandigram: নন্দীগ্রামের রেল প্রকল্প নিয়ে মমতাকে নিশানা শুভেন্দুর, একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ঘোষণা

ভারত নিউজ ২৪*৭

‘প্রাক্তন মুখ্যমন্ত্রী ২০২১-এ হেরে গিয়েছিলেন বলে নন্দীগ্রামের রেল আটকে রেখেছিলেন। মাত্র ছয় একর জায়গা। আমরা ইতিমধ্যেই সাড়ে তিন একর জায়গা রেলকে দিয়ে দিয়েছি। বাকিটাও দিয়ে দেব।’ সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দাঁড়িয়ে সেখানকার মানুষের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করার পাশাপাশি এভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

তিনি জানিয়ে দেন, ‘হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামকে জোড়ার ব্রিজের কাজ এগিয়ে দিয়েছি। ভূমিপূজনেও আসব। ব্রিজের উপর দিয়ে প্রথম গাড়িটা নিয়ে যাব আমি।’

 

সোমবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আজকের দিনটা নন্দীগ্রামের কাছে গুরুত্বপূর্ণ দিন। আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন এবারও। এবং আমি এই সাড়ে তিন মাস রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। এই সাড়ে তিন মাস বা চার মাসের কাছাকাছি ১১০-১১২ বা ১১৪ দিন একটা সরকারের কাছে তেমন কিছু দিন নয়। তারপরেও আজ আমরা এখানে যে কাজগুলো করলাম, তার মধ্যে ৩২টি নতুন রাস্তা নির্মাণ ও সংস্কার। বেশ কিছু রাস্তার উদ্বোধন বা নতুন রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপন হল। আমি বিশেষ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ও হলদিয়া উন্নয়ন পর্ষদকে ধন্যবাদ জানাব। ১৭টি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হওয়া গ্রামীণ এলাকা নন্দীগ্রামে পরিকাঠামোগত উন্নয়নে একটা নতুন দিগন্ত উন্মোচিত হল।’

 

নন্দীগ্রামের মানুষের জন্য কার্যকর কল্পতরু হয়ে সুগন্ধ অধিকারী ঘোষনা করেন, ‘আজ এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বিকশিত ভারত জিরাম-জি জব কার্ড হোল্ডার ১২৫দিনের কাজের সূচনা হল। আপনারা ৩১৭ রকমের কাজ করতে পারবেন। প্রত্যেকটি shg গ্র্রুপের অ্যাকাউন্টে আমরা এখান থেকে ট্রান্সফার করলাম। আমরা এই বছরে নন্দীগ্রামে ১১৭০০ নতুন বাড়ি তৈরি করব। প্রথম কিস্তি ৬০ হাজার টাকাও দেওয়ার ব্যবস্থা। এছাড়াও আমরা নন্দীগ্রামের হরিপুর একটি দমকল কেন্দ্রের উদ্বোধন করলাম। রেয়াপাড়া হেলথ সেন্টারকে ৩০ বেডের জায়গায় ৬০ বেড করা হল। মহেশপুর স্বাস্থ্যকেন্দ্রকে আপগ্রেড করা হল। নন্দীগ্রাম জেলা হাসপাতালে নিউ মা মাতৃ বিল্ডিংয়ের কাজ শুরু হল রোগীদের আত্মীয়দের জন্য। নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে জনৌষধি কেন্দ্র চালু হবে। মা-আহার ক্যান্টিন চালু করা হল। ৫ টাকাতে খাবার পাবেন। সপ্তাহে দুই দিন করে মাছও চালু করে দিয়েছি। নন্দীগ্রামে কোনও অস্বাভাবিক ঘটনা ঘটলে পোস্টমার্টেমের জন্য তমলুকে যেতে হবে না। এখানে পুলিশ মর্গেরও ঘোষণা করে গেলাম।’

অন্যদিকে নন্দীগ্রামে বিপুল সংখ্যক মহিলা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গিয়েছেন বলে পরিসংখ্যানে তুলে ধরে তিনি জানান, ‘এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৬৭ হাজার মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার করে টাকা ঢোকানো হয়েছে। আরও ৫ হাজার ভেরিফিকেশন বা প্রসেসে আছেন। ১৭টা অঞ্চলে ৬৭ হাজার মা-বোন দিদিকে তিন হাজার করে মাসে দেওয়া ছোটখাটো কাজ নয়। এই প্রত্যাশা নিয়ে আপনারা আমাকে জিতিয়েছিলেন।’

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘আগের বিতাড়িত ও পরাজিত মুখ্যমন্ত্রী, তাঁর আমলে ভুয়ো স্বাস্থ্যসাথীর কার্ড ছিল। ১৭০০ হাসপাতালে সুযোগ পেত বাংলায়। আমাদের আয়ুষ্মান, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা ১৯০০ সরকারি ও বেসরকারি হাসপাতালে সুযোগ তো পাবেনই। ইতিমধ্যেই ১৬ হাজার ৮০০ জন উপকৃত হয়েছেন।’

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....