Sign In

Latest Posts
।।Suvendu Adhikari: “১০-এর মধ্যে ৯ না পেলে মানুষের কাছে ক্ষমা চাইব”, এক বছর পর কাজের হিসাব নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর।।Annapurna Yojana: আজ থেকে অ্যাকাউন্টে ঢুকছে জুলাইয়ের ৩০০০ টাকা, বাদ পড়া ও টাকা না-পাওয়া আবেদনকারীদের ফের আবেদনের সুযোগ।।Disha Patani: ডিপ নেকলাইনের গ্ল্যামারাস লুকে নজর কাড়লেন দিশা, ‘Awarapan 2’-এ ইমরানের সঙ্গে জুটি নিয়েও চর্চা তুঙ্গে, See Photos।।তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, মৃত্যু ৬ পুণ্যার্থীর! শ্রাবণের শেষ সোমবারে পুজো দিতে এসে মর্মান্তিক পরিণতি।।Suvendu Ayushman Diwas: পশ্চিমবঙ্গে চালু হল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা।।Suvendu vandemataram : ‘স্বাধীনতা দিবসে বন্দেমাতরম এবং বঙ্কিমচন্দ্রকে অপমান করার অপরাধে ক্ষমা চাওয়া উচিত সোনিয়া গান্ধীর’ নবান্নে বসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।।সত্যেন মিশ্র স্মৃতি সম্মান: চ্যাম্পিয়ন নিউ কন্টাই নার্সারি ও ক্ষেত্রমোহন বিদ্যাভবন।।Ashish Banerjee: ‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে, জীবনে কোনও দুর্নীতি করিনি’ চিঠি লিখে আত্মহত্যা ৫ বারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আশিসের।।Baba Ramdev on Gen Z: Gen Z-দের ১০টা করে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড থাকে, জেনজি’দের লাইফস্টাইল নিয়ে বিস্ফোরক বাবা রামদেব।।Rachana Banerjee: “তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, তৃণমূল হেরে গেছে বলেই বিজেপিকে সমর্থন করছি” স্পষ্ট স্বীকারোক্তি হুগলির MP রচনা বন্দ্যোপাধ্যায়ের

Suvendu Adhikari: “১০-এর মধ্যে ৯ না পেলে মানুষের কাছে ক্ষমা চাইব”, এক বছর পর কাজের হিসাব নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

ভারত নিউজ ২৪*৭

“আগামী ২০২৭ সালের ৯ মে সরকারের এক বছর পূর্তিতে আমি নিজে জনসমক্ষে পারফরম্যান্সের রিপোর্ট কার্ড পেশ করব। আমি যদি ১০-এর মধ্যে ৯ না পাই, তাহলে মানুষের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব। মেনে নেব যে না, আমি পারলাম না। কিন্তু আমি জানি আপনারাই বলবেন যে না, আমি ভুল লোককে ঠিক করিনি, সঠিক দলকে, সঠিক লোককে ঠিক করেছি। সময় দিন, কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণের কাজ করব।” এভাবেই পুরুলিয়ার মানবাজারে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম ১০০ দিন করতে উপলক্ষে আগামী এক বছর পরে নিজের পারফরম্যান্সের লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে বলেন, এক বছর পূরণ হলে নম্বর দেবেন আমাদের।

 

১০০ দিনে সরকারের সাফল্যের খতিয়ান

রাজ্য বিজেপি সরকারের প্রথম ১০০ দিনে তার সরকার কি কি কাজ করেছে সেই সাফল্যের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে জুলাই মাসের ৩০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনার ভাতা সরাসরি জমা হয়েছে। একই সঙ্গে অগাস্ট মাস থেকে বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে।

 

স্বাস্থ্যের অধিকারে রাজ্যজুড়ে সূচিত হয়েছে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, যা দেড় কোটির বেশি পরিবারকে প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুরক্ষা দেবে। পাশাপাশি প্রাথমিক স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ ১০ টাকা করা হয়েছে এবং হাসপাতালে রোগীদের দৈনিক খাদ্য বরাদ্দ ৫৬.৪০ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে।”

 

২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে ১ লক্ষ চাকরি

 

মুখ্যমন্ত্রী আজ কর্মসংস্থান ও প্রশাসনিক স্বচ্ছতার আশ্বাস দিয়ে ঘোষণা করেন, ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে স্কুল সার্ভিস কমিশন, পিএসসি ও পুলিশের মাধ্যমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে প্রায় ১ লক্ষ নতুন নিয়োগ সম্পন্ন হবে। শুভেন্দু অধিকারী বলেন, এবার দেখবেন কীভাবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়। কীভাবে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে লিখিত পরীক্ষায় নিয়োগ করা হয়। ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে শিক্ষক, পুলিশ-সহ আরও সব মিলিয়ে মোট ১ লক্ষের কাছাকাছি নিয়োগ হবে। এই নিয়োগ হবে পুরোপুরি মেধা অনুযায়ী স্বচ্ছতা মেনে। জঙ্গলমহলে ৩০ লক্ষ নতুন প্রধানমন্ত্রী আবাসের বাড়ি তৈরি এবং বিকশিত ভারত প্রকল্পের মাধ্যমে ১২৫ দিনের নিশ্চিত কাজের সুযোগ চালু হচ্ছে, যেখানে শ্রমিকেরা বছরে ৩৪৫০০ টাকা পাবেন। পাশাপাশি ওবিসি সার্টিফিকেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যাদের অবৈধ ভাবে ওবিসি করা হয়েছিল, তাঁদের বাতিল করা হয়েছে। এরফলে প্রকৃত ওবিসি-রা নানা জায়গায় সুযোগ পাবে।

১২৯৬ কোটি টাকার পানীয় জল প্রকল্প উদ্বোধন

আজ পুরুলিয়ার মানবাজারে জাপানের সংস্থা জাইকা-র আর্থিক সহযোগিতায় ১২৯৬.২৫ কোটি টাকা ব্যয়ে প্রস্তুত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ৮৮৯.০৬ কোটি টাকার জাপানি অনুদানে গড়ে ওঠা এই প্রকল্পের মাধ্যমে জেলার ৫টি ডেভেলপমেন্ট ব্লক এবং পুরুলিয়া পুরসভার মোট ৮৭২৭১ পরিবারের ৮ লক্ষ ১৩ হাজার মানুষ দৈনিক জনপ্রতি ৭০ লিটার পরিশোধিত পানীয় জল পাবেন। মনসা পুজো উপলক্ষে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পুরুলিয়া ও বাঁকুড়ায় সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে ৩৯০০০ কোটি টাকার নতুন চুক্তির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....