Sign In

Latest Posts
।।পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে হকি বিশ্বকাপের পরের রাউন্ডে ভারত, শেষ পাকিস্তানের বিশ্বকাপ অভিযান।।নিউমার্কেট অগ্নিকাণ্ডে বাংলাদেশের সাংবাদিক-সহ ৫ নাগরিকের মৃত্যু, একই পরিবারের চারজনই মৃত।।তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিউ মার্কেটের হোটেলে ধোঁয়ায় মৃত্যু ৯ জনের, আহত ৬।।Amit Shah Bengal Visit: তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, গোর্খাল্যান্ড সমস্যা নিয়ে বৈঠকের সম্ভাবনা।।পুজোর আগেই বড় সুখবর! রাজ্যের বনকর্মীদের বেতন বাড়ছে ৫০০০ টাকা, ঘোষণা শুভেন্দু অধিকারীর।।Ritabrata LoP : বিধানসভার স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিরোধী দলনেতা পদে বহাল ঋতব্রত।।Suvendu Adhikari: “১০-এর মধ্যে ৯ না পেলে মানুষের কাছে ক্ষমা চাইব”, এক বছর পর কাজের হিসাব নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর।।Annapurna Yojana: আজ থেকে অ্যাকাউন্টে ঢুকছে জুলাইয়ের ৩০০০ টাকা, বাদ পড়া ও টাকা না-পাওয়া আবেদনকারীদের ফের আবেদনের সুযোগ।।Disha Patani: ডিপ নেকলাইনের গ্ল্যামারাস লুকে নজর কাড়লেন দিশা, ‘Awarapan 2’-এ ইমরানের সঙ্গে জুটি নিয়েও চর্চা তুঙ্গে, See Photos।।তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, মৃত্যু ৬ পুণ্যার্থীর! শ্রাবণের শেষ সোমবারে পুজো দিতে এসে মর্মান্তিক পরিণতি

Amit Shah Bengal Visit: তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, গোর্খাল্যান্ড সমস্যা নিয়ে বৈঠকের সম্ভাবনা

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

ভারত নিউজ ২৪*৭

ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহেই দিন তিনেকের জন্য উত্তরবঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং এবং রোশন গিরির বৈঠকের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তিন দিনের উত্তরবঙ্গ সম্পর্কে ঘিরে তাই নানা জল্পনা শুরু হয়েছে এবারে হয়তো গোর্খাল্যান্ড সমস্যার সমাধানের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোন সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন।।

 

বঙ্গ বিজেপির সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ অগাস্ট থেকে ২২ অগাস্ট পর্যন্ত তাঁর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই নবান্ন ও রাজ্য প্রশাসনের শীর্ষ মহলে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শাহের এই সফরে প্রশাসনিক বৈঠক-সহ একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, নবান্নেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেতে পারেন বলে জানা যাচ্ছে।

 

নবান্ন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, এই সফরে সীমান্ত সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সীমান্ত এলাকার নিরাপত্তা সুসংহত করা এবং অবৈধ নগদ টাকা লেনদেন ও চোরাচালান রুখতে সীমান্তবর্তী জেলাগুলির জেলাশাসক ও পুলিশ প্রধানদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও, কেন্দ্রীয় সরকারের রূপায়িত ‘ভাইব্রেন্ট ভিলেজ’ কর্মসূচির পর্যালোচনার পাশাপাশি একটি বিশেষ প্রদর্শনশালারও উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। সফরের অন্যতম মূল বিষয় নয়া ফৌজদারী আইন প্রয়োগ সংক্রান্ত প্রশাসনিক আলোচনা। এছাড়া, উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নমূলক একাধিক কেন্দ্রীয় প্রকল্পের পর্যালোচনা ও শিলান্যাসের প্রস্তুতিও চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার শীর্ষ আধিকারিকদের সমন্বয়ে প্রস্তুতি নিচ্ছে নবান্ন।

এর আগে গত ১৯ জুলাই কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কলকাতার ন্যাশনাল লাইব্রেরি চত্বরে ভারতের প্রথম  ইমার্সিভ ভাষা জাদুঘর ‘শব্দলোক’ বা ‘মিউজিয়াম অব ওয়ার্ড’-এর উদ্বোধন করতে এসেছিলেন। জুলাই মাসেই তিনি  শিলিগুড়ি ও ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শনে এসেছিলেন।

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....