Sign In

Latest Posts
।।Suvendu Adhikari: “১০-এর মধ্যে ৯ না পেলে মানুষের কাছে ক্ষমা চাইব”, এক বছর পর কাজের হিসাব নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর।।Annapurna Yojana: আজ থেকে অ্যাকাউন্টে ঢুকছে জুলাইয়ের ৩০০০ টাকা, বাদ পড়া ও টাকা না-পাওয়া আবেদনকারীদের ফের আবেদনের সুযোগ।।Disha Patani: ডিপ নেকলাইনের গ্ল্যামারাস লুকে নজর কাড়লেন দিশা, ‘Awarapan 2’-এ ইমরানের সঙ্গে জুটি নিয়েও চর্চা তুঙ্গে, See Photos।।তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, মৃত্যু ৬ পুণ্যার্থীর! শ্রাবণের শেষ সোমবারে পুজো দিতে এসে মর্মান্তিক পরিণতি।।Suvendu Ayushman Diwas: পশ্চিমবঙ্গে চালু হল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা।।Suvendu vandemataram : ‘স্বাধীনতা দিবসে বন্দেমাতরম এবং বঙ্কিমচন্দ্রকে অপমান করার অপরাধে ক্ষমা চাওয়া উচিত সোনিয়া গান্ধীর’ নবান্নে বসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।।সত্যেন মিশ্র স্মৃতি সম্মান: চ্যাম্পিয়ন নিউ কন্টাই নার্সারি ও ক্ষেত্রমোহন বিদ্যাভবন।।Ashish Banerjee: ‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে, জীবনে কোনও দুর্নীতি করিনি’ চিঠি লিখে আত্মহত্যা ৫ বারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আশিসের।।Baba Ramdev on Gen Z: Gen Z-দের ১০টা করে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড থাকে, জেনজি’দের লাইফস্টাইল নিয়ে বিস্ফোরক বাবা রামদেব।।Rachana Banerjee: “তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, তৃণমূল হেরে গেছে বলেই বিজেপিকে সমর্থন করছি” স্পষ্ট স্বীকারোক্তি হুগলির MP রচনা বন্দ্যোপাধ্যায়ের

Annapurna Yojana: আজ থেকে অ্যাকাউন্টে ঢুকছে জুলাইয়ের ৩০০০ টাকা, বাদ পড়া ও টাকা না-পাওয়া আবেদনকারীদের ফের আবেদনের সুযোগ

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

ভারত নিউজ ২৪*৭

অন্নপূর্ণা যোজনার জুলাই মাসের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হল। সোমবার, ১৭ অগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে ৩ হাজার টাকা। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ২০ অগস্টের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে জুলাইয়ের প্রাপ্য টাকা পৌঁছে যাবে। অন্নপূর্ণা যোজনার টাকা (Annapurna Yojana July Payment) নিয়ে উপভোক্তাদের মধ্যে যে অপেক্ষা ছিল, এদিনের ঘোষণায় তার অবসান হল।

 

ভেরিফিকেশন প্রক্রিয়া চলার কারণেই জুলাই মাসের টাকা অগস্টের প্রথম সপ্তাহে দেওয়া সম্ভব হয়নি। আগেই জানানো হয়েছিল, যাচাইপর্ব শেষ করে ১৭ অগস্ট থেকে টাকা পাঠানো হবে। সেই মতো সোমবার নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়। রাজ্য সরকারের সিদ্ধান্ত (West Bengal government decision) অনুযায়ী, ধাপে ধাপে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা পৌঁছবে।

 

এদিন নবান্নের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু। সেখানেই উপভোক্তাদের সংখ্যা এবং ভেরিফিকেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

 

নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, ১০ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনের মধ্যে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা বর্তমানে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। অন্যদিকে, প্রায় ১৭ লক্ষ নাম আপাতত তালিকা থেকে বাদ পড়েছে বা যাচাইয়ের আওতায় রয়েছে। তবে তাঁদের কাউকেই স্থায়ীভাবে বঞ্চিত করা হচ্ছে না বলে স্পষ্ট করা হয়েছে।

 

যাঁদের আবেদন বাতিল হয়েছে বা অন্নপূর্ণা যোজনার তালিকায় নাম নেই (Annapurna Yojana beneficiary list), তাঁরা পুনরায় দাবি জানাতে পারবেন। কারও টাকা অ্যাকাউন্টে না ঢুকলে তিনি ক্লেম করতে পারবেন। এরপর জেলা প্রশাসনের তরফে সংশ্লিষ্ট আবেদনকারীর নথি ও যোগ্যতা ফের যাচাই করা হবে। ভেরিফিকেশনে যোগ্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট উপভোক্তাও টাকা পাওয়ার সুযোগ পাবেন।

 

এমনকি যাঁদের স্ট্যাটাস এখন ‘আন্ডার ভেরিফিকেশন’, তাঁরাও ক্লেম করতে পারবেন। অর্থাৎ যাচাইয়ের কারণে আপাতত টাকা না এলেও পরবর্তী পর্যায়ে যোগ্যতা প্রমাণিত হলে অনুদান পাওয়ার রাস্তা খোলা থাকছে। অন্নপূর্ণা যোজনা আবেদন (Annapurna Yojana application) নিয়ে সরকারের এই সিদ্ধান্তে বাদ পড়া আবেদনকারীদের জন্য নতুন সুযোগ তৈরি হল।

 

এদিকে ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত যাঁরা নতুন করে আবেদন করেছেন, তাঁদের আবেদন এখনও যাচাই করা হচ্ছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে। যাচাই শেষে যাঁরা সমস্ত শর্ত পূরণ করবেন, তাঁদেরও অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হবে।

 

বাদ পড়া আবেদনকারীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। সরকারি পোর্টালের Social Register অপশনে গিয়ে তাঁরা নতুন করে আবেদন জানাতে পারবেন। আগামী ২০ অগস্ট থেকে পুনর্নবীকরণ বা রি-অ্যাপ্লিকেশনের পোর্টাল খোলার কথা জানানো হয়েছে। এরপর জেলা প্রশাসনের মাধ্যমে দ্বিতীয়বার সমস্ত প্রয়োজনীয় নথি খতিয়ে দেখা হবে।

 

কারও নাম বাদ পড়া নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলেও একই পোর্টালের মাধ্যমে তা জানানো যাবে। অর্থাৎ Annapurna Yojana reapplication এবং অভিযোগ জানানোর সুযোগ—দুই ব্যবস্থাই রাখা হচ্ছে।

 

তবে যাঁরা একেবারে নতুন করে অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চান, তাঁদের এখনই আবেদন করা যাবে না। তাঁদের ৩০ সেপ্টেম্বরের পর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফলে আপাতত মূল নজর জুলাইয়ের টাকা পৌঁছনো এবং বাদ পড়া আবেদনকারীদের পুনরায় যাচাইয়ের প্রক্রিয়ার দিকে।

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....