Sign In

Latest Posts
।।Rachana Banerjee: “তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, তৃণমূল হেরে গেছে বলেই বিজেপিকে সমর্থন করছি” স্পষ্ট স্বীকারোক্তি হুগলির MP রচনা বন্দ্যোপাধ্যায়ের।।Suvendu Kanyaratna: কন্যা রত্ন প্রকল্পে ছাত্রীদের মাসে ২০০০ টাকা, কন্যাশ্রীর ভাতা দ্বিগুণ করার ঘোষণা শুভেন্দুর।।দুর্গাপুজোর আগেই ২০০ মহিলাকে স্বনির্ভর করার লক্ষ্য, ‘Doctors’ Choice Aparajita’ উদ্যোগ BBRL Foundation-এর।।Ananta Maharaj : অনন্ত মহারাজের ক্ষমাপ্রার্থনা, তবু এফআইআর: নেতাজি মন্তব্য ঘিরে বাড়ল রাজনৈতিক চাপ।।Nirmal Ghosh: খড়দা থানার বাইরে জনরোষ, কিল-চড়-ঘুষির মধ্যে হেলমেট পরিয়ে প্রিজন ভ্যানে নির্মল ঘোষ।।Ananta Maharaj : নেতাজি বিতর্কে রাজধর্ম শুভেন্দর, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার রাজ্য সরকারের।।অভয়া কাণ্ডে বড় পদক্ষেপ, শুভেন্দুর হুঁশিয়ারির ৩ দিনের মধ্যেই গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ।।আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা।।নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, প্রতিটি বিধায়ককে এলাকায় নেতাজী সেবা কেন্দ্র খোলার নির্দেশ।।মমতার আমলে জারি হওয়া ওবিসি-এ এবং ওবিসি-বি শংসাপত্র বাতিল করে দিল কলকাতা হাইকোর্টে

Rachana Banerjee: “তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, তৃণমূল হেরে গেছে বলেই বিজেপিকে সমর্থন করছি” স্পষ্ট স্বীকারোক্তি হুগলির MP রচনা বন্দ্যোপাধ্যায়ের

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বীকারোক্তি: ‘তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম’, কী বললেন হুগলির সাংসদ?

ভারত নিউজ ২৪*৭

“তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম”, অকপট স্বীকারোক্তি হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। “বিজেপির সরকার না হলে আমি তৃণমূলেই থাকতাম। বিধানসভা ভোটে তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি”, সরল ভাবে বললেন তিনি।

 

হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূল সরকার আবার জিতলে তৃণমূলেই থাকতাম।” তৃণমূল হেরে গিয়েছে বলেই কি দল বদল করলেন? প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দিলেন রচনা।

 

তিনি বললেন, “নিশ্চয়ই। আর তো সাপোর্ট পেতাম না। যখন তৃণওমূল ছিল, তখন কেন্দ্রের সাপোর্ট ছাড়া আমি কোনও কাজ করতে পারিনি। দিদিও বলেছেন কেন্দ্র না দিলে আমি টাকা দিতে পারব না। আমাদের, রাজ্যের টাকা নেই। সেই থেকে আমি সাহায্য করতে পারছি না। তখনই দিদি বলেছিলেন।”

সাংসদ কোটা নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে রচনা বলেন, “সাংসদ কোট থেকে কত করতে পারি? ৪ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে ৭ টা বিধানসভায় কী হয়? কিছুই হয় না। একটা ব্রিজও তৈরি হবে না।” উল্লেখ্য, রাজ্যে পালা বদলের পরই তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেব রচনা বন্দ্যোপাধ্যায়।

 

হুগলির এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমি তৃণমূল, বিজেপি, সিপিএম বুঝি না। মানুষের জন্য কাজ করতে চাই। বিজেপি বিধায়কদের সঙ্গেও উন্নয়নের কাজে একসঙ্গে কাজ করব।” যদিও তাঁকে পাল্টা “সুযোগসন্ধানী ভদ্রমহিলা” বলে কটাক্ষ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “এরা সব সুযোগসন্ধানী ভদ্রমহিলা। এদের কথা বলেন কেন? এরা রাজনীতিতে পচা। এর মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গিয়েছে। এর তো মানুষের কাছে যায় না। এই ২০ জনকে আর ৬০ জনকে মানুষ কীভাবে ঘৃণা করছে জানেন? এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে।”

 

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....