Cockroach in Kolkata: দিল্লির পর এবার কলকাতায় ককরোচ নিয়ে উদ্বেগ, কী ঘটছে শহরে?
ভারত নিউজ ২৪*৭
দিল্লির রাস্তায় ঝড় তুলে যন্তর মন্তরে অনশন আন্দোলনের পাশাপাশি ককরোচ জনতা পার্টি এবারে পৌঁছে গেল কলকাতায়। ভারতবর্ষের নতুন Gen-Z আন্দোলনের উদ্যোক্তারা এবার নিজেদের আন্দোলনের টার্গেট প্লেস হিসেবে বেছে নিয়েছে বাংলাকে।
তাই কয়েকদিনের মধ্যেই কলকাতার রাজপথে নামার জন্য প্রাথমিক প্রস্তুতি নিয়ে ফেলেছে তারা বলেই জানা গিয়েছে।
সুত্র মারফত জানা গিয়েছে ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে একাধিক ছোট ছোট মিটিং করে whatsapp গ্রুপ তৈরি করে শুরু হয়েছে ককরোজ জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার সদস্য সংগ্রহ অভিযান।
এবার কলকাতায় CJP-র মিছিলের পরিকল্পনা। কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক পর্যন্ত মিছিল করতে চেয়ে চিঠি কলকাতা পুলিশকে। ইমেল মারফত চিঠি CJP-কলকাতা ইউনিটের। ধরেম্দ্র প্রধানের পদত্যাগ, দিল্লিতে ছাত্রদের উপর আক্রমণ সহ একাধিক ইস্যুতে মিছিলের পরিকল্পনা।
কলকাতা তথা পশ্চিমবঙ্গে আরশোলাদের প্রতি যাবতীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সিপিএম থেকে শুরু করে নকশাল পন্থী বাম সংগঠনগুলি।















































