Sign In

Latest Posts
।।ইসকনের খাবার, তবুও মিড ডে মিলে ডিম থাকবে: ১ আগস্ট কলকাতায় পাইলট প্রকল্পের ঘোষণা শুভেন্দু অধিকারীর।।NEET বিতর্কের মধ্যেই কৃতীদের পাশে রাজ্য! টপারদের হাতে ল্যাপটপ, স্বাস্থ্য পরিষেবা নিয়ে একগুচ্ছ বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।।‘শান্তিপূর্ণ আন্দোলনে সমাজবিরোধীদের অনুপ্রবেশের আশঙ্কা’ সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, পশ্চিমবঙ্গ-সহ ৭ রাজ্যের কাছে রিপোর্ট তলব।।প্রতিশ্রুতি রক্ষা শুভেন্দুর, এবার ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’! বছরে ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা, কারা পাবেন আর কারা বাদ পড়বেন জানুন।।ধর্মতলায় সাংবাদিকদের প্রতিবাদে উত্তাল কলকাতা! হামলার জবাব দিতে রাস্তায় সংবাদকর্মীরা, রাজ্যপালের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত।।Suvendu Adhikari : শঙ্করপুর ট্রলার বিপর্যয়ে মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ করে সহায়তা, বড় মানবিক বার্তা মুখ্যমন্ত্রীর।।নন্দীগ্রামে শুভেন্দুর বিস্ফোরক দাবি, ‘ধর্মতলার হিংসায় জড়িতরা ছাত্র নয়, বিদেশি মদতে সক্রিয় মৌলবাদী চক্র’।।Akanksha Puri : ‘প্রতিবাদে নামলেই টাকা!’ ছাত্র আন্দোলন ঘিরে বিস্ফোরক দাবি আকাঙ্ক্ষা পুরীর, মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া।।শেষমেশ নতিস্বীকার! ৩৬ দিনের তুমুল আন্দোলনের পর ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, রাতারাতি নতুন শিক্ষামন্ত্রী ঘোষণা কেন্দ্রের।।Suvendu against Cockroach : “বাংলার মাটিতে কোনওভাবেই দেশবিরোধী স্লোগান বা কার্যকলাপ বরদাস্ত করা হবে না” চরম হুঁশিয়ারি শুভেন্দুর

ইসকনের খাবার, তবুও মিড ডে মিলে ডিম থাকবে: ১ আগস্ট কলকাতায় পাইলট প্রকল্পের ঘোষণা শুভেন্দু অধিকারীর

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

ভারত নিউজ ২৪*৭

আগামী ১ অগাস্ট থেকেই কলকাতায় সরকারি এবং সরকার পোষিত স্কুল গুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব নিচ্ছে ইসকন। তবে ইসকন খাবার দিলেও ডিম থাকবে বাংলার সরকারি স্কুল গুলির মিড ডে মিলে বলে বুধবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

পশ্চিমবঙ্গের প্রথমবার বিজেপি সরকার গঠন করার পরেই নিজেদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন পেশ করার সময় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে ঘোষনা করেছিলেন সরকারি স্কুল গুলিতে মিড ডে মিল সরবরাহের ক্ষেত্রে পূর্বতন সরকারের আমলে বিপুল দুর্নীতির অভিযোগ ওঠায় মিড ডে মিল দেওয়ার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে ইসকনের হাতে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই রাজ্য জুড়ে তুমুল বিতর্ক তৈরি হয় ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলে দিন অথবা আমিষ খাবার না দিলে তাদের পুষ্টির অভাব হবে বলে। এমনকি কলকাতা হাইকোর্টেও দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থের মামলা। তার প্রেক্ষিতেই আজ নবান্নে স্কুল শিক্ষা দপ্তরের অনুষ্ঠানে রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মনকে পাশে নিয়ে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

 

আজ নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, মিড ডে মিলে আলাদা করে ডিম দেওয়া হবে সমস্ত সরকারি স্কুলের পড়ুয়াদের। তিনি এদিন বলেন, ১ অগাস্ট থেকে নিরামিষ, সাত্ত্বিক আহার দেবে ইসকন। তবে ইসকনের খাবার ছাড়াও স্কুলগুলিতে মিড ডে মিলে আলাদা করে ডিম দেওয়া হবে পড়ুয়াদের। এই ডিম ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ ইসকনের নিরামিষ খাবারের পাশাপাশিই ডিমও পাবে ছাত্রছাত্রীরা।

 

পিএমশ্রী প্রকল্পে বাড়তি স্কুল রাজ্যের

পিএমশ্রী প্রকল্পে রাজ্যে বাড়ছে স্কুলের সংখ্যা। আগে সরকারের দেওয়া তালিকা থেকে স্কুলের সংখ্যা আরও বাড়াল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্প নিয়ে বলেন, পিএমশ্রী আমরা আসার আগে একটা তালিকা তৈরী করে দিয়েছিল আগের সরকার। আমরা ৬০০-র জায়গায় ৮০০ করতে পেরেছি। আমাদের শিক্ষামন্ত্রী খুব শীঘ্রই আসবেন। আমাদের মন্ত্রীরাও দিল্লী যাবেন, চেষ্টা করছি আরও বৃদ্ধি করার।

 

চলতি বছরেই ৩৮ হাজার শিক্ষক

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বারে বারে আটকে যাওয়ার পরে এবারে চলতি অর্থ বর্ষে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে বলে আজ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্কুল সার্ভিস কমিশন এর ক্ষেত্রে রাজনৈতিক নিয়োগ বন্ধ করেছি। সুপ্রিম কোর্ট এর নির্দেশ মেনে আমরা ইন্টারভিউ এর ব্যবস্থা করছি। ৬০০০ বাকি ছিল, হয়ে যাবে। এছাড়া আরও ৩৮ হাজার শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপিকা ধাপে ধাপে নিয়োগ করতে পারব। ৪২১৯২ জন পারা টিচার দের এই বাজেটে মাসিক সাম্মানিক ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে যেটা অগাস্ট থেকে কার্যকর করা হবে। অর্থনৈতিক অবস্থা রাজ্যের ভালো নয়। আমরা ধীরে ধীরে ডিএ এর গ্যাপ মেটাব। এবারের বাজেটে যে ২০ শতাংশ বাড়ানো হয়েছে তা পুজোর আগেই হাতে পেয়ে যাবেন। আমরা অর্থমন্ত্রককে বলেছি, পুজোর মাসে, ছুটি পড়ার আগে, অক্টোবরের বেতনে যদি এটা যুক্ত করে দিয়ে দেওয়া যায়। তার প্রচেষ্টা আমরা নিয়েছি। প্রতিটা জেলায় কেন্দ্রীয় বিদ্যালয় করার জন্য জমি দেব আমরা। আমরা আসার পর ৫ টি কেন্দ্রীয় বিদ্যালয় এর জন্য জমি দিয়েছি। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা অর্থ বরাদ্দ করেছি।

প্রতিশ্রুতি রক্ষা শুভেন্দুর, এবার ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’! বছরে ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা, কারা পাবেন আর কারা বাদ পড়বেন জানুন

৮০ হাজারের বেশি স্কুলকে কম্পোজিট গ্রান্ট

পূর্বতন সরকারের আমলে কেন্দ্রীয় সরকার শিক্ষা খাতে বেশ কিছু ক্ষেত্রে রাজ্যকে টাকা পাঠানো বন্ধ করে দেওয়ায় রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুল গুলিকে কম্পোজিট গ্রান্ট দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল তিন বছর ধরে। এই টাকার ৬০ শতাংশ দেয় কেন্দ্র এবং বাকি টাকা দেয় রাজ্য। এবারে নতুন সরকারের আমলে কেন্দ্রের কাছ থেকে সেই টাকা পাওয়ার পরে আজ রাজ্যের ৮০ হাজার ৩৭৫ স্কুলে ২৯৬ কোটি টাকা অর্থ সাহায্য পাঠালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গত সরকারের আমলে রাজ্যের স্কুলে শিক্ষার মান কমেছে। নতুন সরকারের আমলে রাজ্যে কেন্দ্র-রাজ্য যৌথভাবে শিক্ষাব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী। আমরা উচ্চশিক্ষা বিভাগ আলাদা করেছি। ভারত সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে শিক্ষাব্যবস্থার মানোন্নয়নই আমাদের লক্ষ্য। রাজ্যে শিক্ষার পরিকাঠামোগত উন্নয়ন, ছাত্রছাত্রীদের স্কুল মুখী করা এবং প্রতিযোগিতার যুগে বেসরকারি শিক্ষাব্যবস্থার সমতুল্য করতে না পড়ালে অভিভাবকরা বেসরকারি স্কুলের দিকে ঝুঁকবেন। তাই সরকারি স্কুলগুলিকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে।

কন্যাশ্রী প্রকল্পের নাম বদলে কন্যা রত্ন

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া কন্যাশ্রী প্রকল্পের নাম এবারে বদলে হতে চলেছে কন্যা রত্ন। আজ নবান্নে মুখ্যমন্ত্রী জানান ১৪ আগস্ট যে কন্যাশ্রী দিবস পালন করা হত, তা হবে। তবে নাম বদলে করা হচ্ছে কন্যারত্ন। প্রসঙ্গত ইতিমধ্যেই স্কুল ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার জন্য মমতার চালু করা সবুজ সাথী প্রকল্পের নাম বদলে হয়ে গিয়েছে সারথি।

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....