Sign In

Latest Posts
।।Ananta Maharaj : নেতাজি বিতর্কে রাজধর্ম শুভেন্দর, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার রাজ্য সরকারের।।অভয়া কাণ্ডে বড় পদক্ষেপ, শুভেন্দুর হুঁশিয়ারির ৩ দিনের মধ্যেই গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ।।আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা।।নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, প্রতিটি বিধায়ককে এলাকায় নেতাজী সেবা কেন্দ্র খোলার নির্দেশ।।মমতার আমলে জারি হওয়া ওবিসি-এ এবং ওবিসি-বি শংসাপত্র বাতিল করে দিল কলকাতা হাইকোর্টে।।মেয়েকে স্কুলে দিয়ে নতুন গাড়িতে ড্রাইভিং শেখা, তারপরই ভয়ঙ্কর দুর্ঘটনা! কেষ্টপুরের পুকুরে বধূর মৃত্যু।।Mamata Shyambazar : হালিশহরের পরে খাস কলকাতায় শ্যামবাজারেও আক্রান্ত মমতা, নেতাজীকে নিয়ে কটুক্তির তীব্র প্রতিবাদ মমতার।।WB Industry Policy: নতুন শিল্পনীতিতে বড় বদলের ইঙ্গিত! শিল্পপতিদের মুখোমুখি নবান্নে শুভেন্দু সরকারের বিশেষ মন্ত্রীগোষ্ঠী।।Abhishek Foreign Treatment: রাজ্যের আপত্তি খারিজ, চিকিৎসার জন্য তিন সপ্তাহ বিদেশে যাওয়ার অনুমতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।।আরজি করের স্মরণসভায় চোখে জল শুভেন্দুর! ‘অভয়াকে ভুলিনি, শেষ দেখে ছাড়ব’, পুনর্তদন্তের হুঁশিয়ারি, শ্মশানের অনিয়মে এফআইআরের নির্দেশ

অভয়া কাণ্ডে বড় পদক্ষেপ, শুভেন্দুর হুঁশিয়ারির ৩ দিনের মধ্যেই গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

ভারত নিউজ ২৪*৭

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরে তিন দিন কাটতে না কাটতেই আর্যকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনার পরে তাঁকে পানিহাটি শ্মশানে তড়িঘড়ি পুড়িয়ে ফেলার অভিযোগে গ্রেফতার হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ।

 

এই ঘটনায় নির্মল ঘোষ-সহ তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। বৃহস্পতিবারই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে খবর। ২০২৪ সালে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর তাঁর দেহ দ্রুত সৎকার করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই সৎকার ঘিরে ওঠা অভিযোগের ভিত্তিতেই নতুন করে মামলা দায়ের হয়েছে। নির্মল ঘোষ ছাড়াও এফআইআরে নাম রয়েছে পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সোমনাথ দে এবং স্থানীয় তৃণমূল নেতা সঞ্জীব মুখোপাধ্যায়ের।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চিকিৎসকের বাবার অভিযোগের ভিত্তিতে সোমবার খড়দহ থানায় এই মামলা দায়ের করা হয়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে অভিযোগ জানান তিনি। এরপরই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। মামলায় দেহ বেআইনিভাবে আটকে রাখা, তথ্যপ্রমাণ লোপাট বা মিথ্যা তথ্য দেওয়া এবং শ্মশানে অনধিকার প্রবেশ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

 

২০২৪ সালের ৯ অগস্ট আরজি করের ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়। তারপর সঠিক বিচারের দাবিতে বিরাট আন্দোলন হয়। আর ঠিক তার ২ বছর পর, পানিহাটিতে দাঁড়িয়ে গত ৯ অগাস্ট শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘আমি তাঁর মায়ের একটি চিঠি পেয়েছি। তিনি নতুন মুখ্যমন্ত্রীর কাছে পুনর্তদন্তের জন্য বলেছেন। কোর্ট মনিটরিংয়ে সিবিআই তদন্ত চলছে। তাই আমি ১৯৫২ সালের স্পেশাল কমিশন অ্যাক্টের আওতায় তাঁর চিঠির পরিপ্রেক্ষিতে নতুন করে তদন্ত ঘোষণা করে গেলাম… এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায় এই তিন জন এই কাণ্ড করেছেন। আমি ব্যারাকপুরের সিপিকে বলব, প্লিজ স্টার্ট নিউ কেস।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার রুম থেকে ৩১ বছর বয়সি ওই চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছিল। পরে সঞ্জয় রায়কে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করে ২০২৫ সালের জানুয়ারিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....