Sign In

Latest Posts
।।Ananta Maharaj : নেতাজি বিতর্কে রাজধর্ম শুভেন্দর, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার রাজ্য সরকারের।।অভয়া কাণ্ডে বড় পদক্ষেপ, শুভেন্দুর হুঁশিয়ারির ৩ দিনের মধ্যেই গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ।।আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা।।নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, প্রতিটি বিধায়ককে এলাকায় নেতাজী সেবা কেন্দ্র খোলার নির্দেশ।।মমতার আমলে জারি হওয়া ওবিসি-এ এবং ওবিসি-বি শংসাপত্র বাতিল করে দিল কলকাতা হাইকোর্টে।।মেয়েকে স্কুলে দিয়ে নতুন গাড়িতে ড্রাইভিং শেখা, তারপরই ভয়ঙ্কর দুর্ঘটনা! কেষ্টপুরের পুকুরে বধূর মৃত্যু।।Mamata Shyambazar : হালিশহরের পরে খাস কলকাতায় শ্যামবাজারেও আক্রান্ত মমতা, নেতাজীকে নিয়ে কটুক্তির তীব্র প্রতিবাদ মমতার।।WB Industry Policy: নতুন শিল্পনীতিতে বড় বদলের ইঙ্গিত! শিল্পপতিদের মুখোমুখি নবান্নে শুভেন্দু সরকারের বিশেষ মন্ত্রীগোষ্ঠী।।Abhishek Foreign Treatment: রাজ্যের আপত্তি খারিজ, চিকিৎসার জন্য তিন সপ্তাহ বিদেশে যাওয়ার অনুমতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।।আরজি করের স্মরণসভায় চোখে জল শুভেন্দুর! ‘অভয়াকে ভুলিনি, শেষ দেখে ছাড়ব’, পুনর্তদন্তের হুঁশিয়ারি, শ্মশানের অনিয়মে এফআইআরের নির্দেশ

আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

ভারত নিউজ ২৪*৭

‘আগামী শিক্ষাবর্ষ থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী।’ বৃহস্পতিবার নবান্নের শ্যামাপ্রসাদ ১২৫ জন্মদিন পালনের জন্য গঠিত কমিটির সঙ্গে বৈঠকের পরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার একাধিক সিদ্ধান্ত নিয়েছে।

 

বছরভর নানা কর্মসূচির পাশাপাশি এ বার স্কুল থেকে বিশ্ববিদ্যালয়— সব স্তরের পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদের জীবন, রাজনৈতিক ভূমিকা এবং আত্মত্যাগের ইতিহাস অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নবান্নে শ্যামাপ্রসাদ সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শুধু শিক্ষা ও প্রকাশনার ক্ষেত্রেই নয়, আরও একাধিক বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য। ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তি তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, হুগলিতে তাঁর পৈতৃক ভিটেতে একটি পাঠাগার তৈরির উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি। শ্যামাপ্রসাদকে নিয়ে বইপ্রকাশের ক্ষেত্রেও পরিকল্পনা করেছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শ্যামাপ্রসাদ যে প্রতিষ্ঠানের সঙ্গে এক সময় যুক্ত ছিলেন, তাদের উদ্যোগে তথাগত রায়ের (বিজেপি নেতা) প্রচেষ্টায় ইতিমধ্যেই একটি বই তৈরি হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ভাবে সেই বই প্রকাশ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে রাজ্য।

 

পাশাপাশি, গ্রন্থাগার দফতরকেও শ্যামাপ্রসাদের জীবন ও কর্ম নিয়ে একটি পূর্ণাঙ্গ বই প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা ও ইংরেজি— দুই ভাষাতেই বইটি প্রকাশ করা হবে। চলতি বছরের মধ্যেই এই কাজ শেষ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘স্কুলশিক্ষা দপ্তর স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সিলেবাসে দেশের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান, স্বাধীন ভারতে তাঁর সুদূরপ্রসারী, উন্নয়নমুখী চিন্তাভাবনা, গঠনমূলক কাজের কথা রাখবে। এই ভাবেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা আগামী প্রজন্মকে জানানো হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই যাতে তা করা যায়, সেই সিদ্ধান্ত হয়েছে।’ মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, এত দিন রাজনৈতিক কারণে শ্যামাপ্রসাদের জীবন ও আত্মত্যাগ সেই ভাবে মানুষের সামনে তুলে ধরা হয়নি। এই কারণেই এ বার তাঁর জীবন ও কাজের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ায় উদ্যোগী হয়েছে রাজ্য। শ্যামাপ্রসাদকে নিয়ে বইপ্রকাশেও উদ্যোগী হয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একদা যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের উদ্যোগে তথাগত রায়ের প্রচেষ্টা ইতিমধ্যে একটি বই প্রস্তুত হয়েছে। আমাদের ইচ্ছা, তাদের সঙ্গে একসঙ্গে বইটি প্রকাশ করব। এ বার তাঁরা নিজেদের মতামত জানাবেন। এ ছাড়া আমাদের গ্রন্থাগার দপ্তরকে বলা হয়েছে, তারা শ্যামাপ্রসাদের জীবনী নিয়ে পূর্ণাঙ্গ বই প্রকাশ করবে। বাংলা ও ইংরাজি ভাষায় তা হবে। আশা করছি, এ বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।’

শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের যে মূর্তি তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, শুভেন্দু জানান, সেটির ভূমি পূজন ইকো পার্কে হবে। মূর্তির পাশাপাশি মিউজ়িয়াম ছাড়া আর যা যা থাকবে, তা-ও বৃহস্পতিবারের বৈঠকে বিশেষ কমিটিকে বিস্তারিত জানিয়েছে হিডকো। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা কাজ শুরু করতে বলেছি। যাতে ৬ জুলাই উদ্বোধন করতে পারি।’

 

এ ছাড়া শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে হুগলির জিরাটের জন্যও কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী জানান, সেখানে স্যর আশুতোষ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত লাইব্রেরিকে পুুনর্নিমিত করে আধুনিক মানের তৈরি করা হবে। তার সঙ্গে একটি সংগ্রহশালা তৈরি করা হবে।

 

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....