Sign In

Latest Posts
।।Ashish Banerjee: ‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে, জীবনে কোনও দুর্নীতি করিনি’ চিঠি লিখে আত্মহত্যা ৫ বারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আশিসের।।Baba Ramdev on Gen Z: Gen Z-দের ১০টা করে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড থাকে, জেনজি’দের লাইফস্টাইল নিয়ে বিস্ফোরক বাবা রামদেব।।Rachana Banerjee: “তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, তৃণমূল হেরে গেছে বলেই বিজেপিকে সমর্থন করছি” স্পষ্ট স্বীকারোক্তি হুগলির MP রচনা বন্দ্যোপাধ্যায়ের।।Suvendu Kanyaratna: কন্যা রত্ন প্রকল্পে ছাত্রীদের মাসে ২০০০ টাকা, কন্যাশ্রীর ভাতা দ্বিগুণ করার ঘোষণা শুভেন্দুর।।দুর্গাপুজোর আগেই ২০০ মহিলাকে স্বনির্ভর করার লক্ষ্য, ‘Doctors’ Choice Aparajita’ উদ্যোগ BBRL Foundation-এর।।Ananta Maharaj : অনন্ত মহারাজের ক্ষমাপ্রার্থনা, তবু এফআইআর: নেতাজি মন্তব্য ঘিরে বাড়ল রাজনৈতিক চাপ।।Nirmal Ghosh: খড়দা থানার বাইরে জনরোষ, কিল-চড়-ঘুষির মধ্যে হেলমেট পরিয়ে প্রিজন ভ্যানে নির্মল ঘোষ।।Ananta Maharaj : নেতাজি বিতর্কে রাজধর্ম শুভেন্দর, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার রাজ্য সরকারের।।অভয়া কাণ্ডে বড় পদক্ষেপ, শুভেন্দুর হুঁশিয়ারির ৩ দিনের মধ্যেই গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ।।আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা

Baba Ramdev on Gen Z: Gen Z-দের ১০টা করে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড থাকে, জেনজি’দের লাইফস্টাইল নিয়ে বিস্ফোরক বাবা রামদেব

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

বাবা রামদেবের বিস্ফোরক মন্তব্য: ‘Gen Z-দের ১০টা করে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড থাকে’, জীবনযাপন নিয়ে কী বললেন?

ভারত নিউজ ২৪*৭

 

অনেক জেনজি ভালো কাজ করছেন। কিন্তু কারও কারও ‘চরিত্র’ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাবা রামদেব। তিনি বলেন, ‘কত বাচ্চা আছে, কত যুবপ্রজন্মের (প্রতিনিধি) আছে, কত জেনজি আছে, যারা খুব ভালো কাজ করছে। কত লোক হাঙ্গামাও করছে। এক-এক ছেলের, এক-এক মেয়ের ১০টা-১০টা করে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডও আছে। কেউ কেউ বিড়ি, সিগারেট, মদও খাচ্ছে। আমি বলছি, যেটা খারাপ, সেটা দূর করো। ভালো বিষয়কে নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। আর এক অপরের প্রতি ঘৃণা করবে না।’

 

‘কারও কারও ধারণা, ভারতে নাকি ভালো কিছুই ঘটছে না’, কটাক্ষ রামদেবের

 

আর তিনি সেই মন্তব্য করেছেন উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে। তিনি বলেন, ‘কারও কারও ধারণা, ভারতে নাকি ভালো কিছুই ঘটছে না; দেশটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এঁরা আসলে তাঁরাই, যাঁরা রাজনৈতিকভাবে নিজেরাই দেউলিয়া হয়ে পড়েছেন এবং হুট করে একলাফে প্রধানমন্ত্রীর গদি দখল করার দিবাস্বপ্ন দেখছেন… দেশ যদি আপনাকে প্রধানমন্ত্রী বানাতেই চায়, তবে একটু ধৈর্য ধরুন।’

 

‘দেশে যা ভালো হচ্ছে, তারও প্রশংসা করুন’, বার্তা রামদেবের

 

তিনি আরও বলেন, ‘দেশ যদি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়, তবে (সেটার জন্য) কিছুটা ধৈর্য ধরুন। দেশে যেন জাতি বা বর্ণ একে অপরের বিরুদ্ধে লড়াই না করে এবং জাতি, শ্রেণি বা সম্প্রদায়ের নামে যেন ঘৃণা ছড়িয়ে না পড়ে – সেদিকে খেয়াল রাখবেন। আর মনে রাখবেন, রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক হলেও শাসক ও বিরোধী পক্ষের মধ্যে কোনও শত্রুতা থাকা উচিত নয়।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘দেশে যা ভালো হচ্ছে, সেটা প্রশংসাও করে নিন। কৃষি, শিল্প, অর্থনীতি-সহ প্রতিটি ক্ষেত্রে ভালো হচ্ছে দেশে।’

তিনি সেইসব মন্তব্য করেছেন দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের কয়েকদিন পরেই। যে বিক্ষোভ জেনজি’দের আন্দোলনের তকমা পেয়েছে। সর্বভারতীয় মেডিক্যালের প্রবেশিকার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলন চলে। পরবর্তীতে ইস্তফা দেন ধর্মেন্দ্র।

 

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....