Sign In

Latest Posts
।।Suvendu Sharodotsav: ‘দুর্গাপুজো’ না লিখে ‘শারদোৎসব’ বললে তথাকথিত কমিউনিস্টদের একটিও স্টল করতে দেবেন না, বিধানসভায় হুঁশিয়ারি শুভেন্দুর।।Professor Transfer: বিধানসভার বিশেষ অধিবেশনে পাশ কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের বদলি সংক্রান্ত বিল।।Suvendu Gerua Yatra : গেরুয়া বসনে সাধু-সন্তদের সঙ্গে নিয়ে যাদবপুরে শুভেন্দুর চ্যালেঞ্জ, ‘শেকড় সহ উপড়ে ফেলব’।।Suvendu Flood Visit: দুর্গাপুজোর আগে চা শ্রমিকদের ২০% বোনাস ঘোষণা, উত্তরবঙ্গ সফরে প্রাকৃতিক দুর্যোগে বাধাপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর কপ্টার।।Dilip against Bageswar Baba : ‘বাগেশ্বর বাবা কি বলতে পারবেন, তাঁর কাছে যাঁরা আসেন তাঁরা কি মাছ বা মাংস খান না?’ দিলীপ ঘোষের বিস্ফোরক জবাব।।Suvendu Durgapuja : দুর্গাপূজোয় এক লক্ষ টাকা সরকারি অনুদান দেবে রাজ্য সরকার, পূজা কমিটিগুলির সঙ্গে বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর, বেঁধে দিলেন একগুচ্ছ শর্ত।।Samik on Nonveg : ‘নবমীর দিন বাঙালি সাধারণত পাঁঠার মাংস খায়, অষ্টমীর দিন লুচি খায়.. সেটাই খাবে’ যাবতীয় বিতর্ক উড়িয়ে ঘোষণা শমীক ভট্টাচার্যের।।Suvendu Old age Pension : প্রতিশ্রুতি রাখলেন শুভেন্দু, ৬৮ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পাঠালেন ১৫০০ টাকা।।ভোটে প্রার্থী মাত্র ১৫, অনুদান প্রায় ১,৭০১ কোটি! গুজরাতের ৬ ‘অচেনা’ দলকে ঘিরে উঠল বড় প্রশ্ন।।ডেঙ্গি মোকাবিলায় রাজ্যজুড়ে বিশেষ অভিযান, ৩ দিনেই হাজারের বেশি এলাকা পরিষ্কার: পরিসংখ্যান পেশ শুভেন্দু অধিকারীর

Suvendu Sharodotsav: ‘দুর্গাপুজো’ না লিখে ‘শারদোৎসব’ বললে তথাকথিত কমিউনিস্টদের একটিও স্টল করতে দেবেন না, বিধানসভায় হুঁশিয়ারি শুভেন্দুর

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

Suvendu Sharodotsav : দুর্গা পূজা না লিখে শারোদৎসব লিখলে তথাকথিত কমিউনিস্টদের একটা স্টলও করতে দেবেন না – বিধানসভায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভারত নিউজ ২৪*৭

“সব পুজো কমিটিকে বলে দেব, দুর্গা পূজা না লিখে শারোদৎসব লিখলে তথাকথিত কমিউনিস্টদের একটা স্টলও করতে দেবেন না।” রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এভাবেই বামপন্থীদের তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “সনাতন ধর্মটাকে আপনারা কালচারাল মনে করেন। দুর্গা পূজা বলেন না, শারোদৎসব বলেন। সব পুজো কমিটিকে বলে দেব, দুর্গা পূজা না লিখে শারোদৎসব লিখলে তথাকথিত কমিউনিস্টদের একটা স্টলও করতে দেবেন না। শারদ উৎসব, শারদ সংখ্যা, এসবের শেষ।”

 

রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বামপন্থীদের তীব্র আক্রমণ করে বলেন, “আপনাদের যে বীজ পুঁতেছেন বাংলায়, এই বীজ তুলে ফেলার সঠিক সময় এটা। তিন মাস যুদ্ধ হয় হবে। গরিবের টাকা মেরে ২৫০০ পার্টি অফিস বানিয়েছেন। গোটা পরিবারকে চাকরি দিয়েছেন। এক একজন সিপিএম নেতার বাড়ির ২০ জন করে লোক চাকরি করেন। সব তালিকা বের করব। যাঁদের অসুবিধা হবে ছেড়ে দিন। কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে হোল্টাইমার হয়ে যান। গণশক্তি বিক্রি করুন। ধর্মতলায় কৌটো নিয়ে বেরিয়ে পড়ুন।”

Suvendu Durgapuja : দুর্গাপূজোয় এক লক্ষ টাকা সরকারি অনুদান দেবে রাজ্য সরকার, পূজা কমিটিগুলির সঙ্গে বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর, বেঁধে দিলেন একগুচ্ছ শর্ত

প্রসঙ্গত দীর্ঘকাল ধরেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত দুর্গাপূজা মণ্ডপের পাশেই বই বিক্রির স্টল দেয় সিপিএম সহ বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল। দুর্গা পুজো অথবা কোনরকম মূর্তি পূজায় বিশ্বাসী না হওয়া সত্ত্বেও বামপন্থীদের এভাবে দুর্গা পূজাকে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী।

 

বাংলায় বামপন্থীদের ইতিহাস বলে, ১৯৫৪ সালে পার্ক সার্কাসে মুজাফফর আহমেদের উদ্যোগে বাংলায় কমিউনিস্টরা প্রথম দুর্গাপুজোর সময় বই-এর স্টল দেওয়া শুরু করে। ‌সেই ট্রাডিশন এখনো চলিতেছে! অন্যদিকে বিধানসভায় মুখ্যমন্ত্রী যেভাবে শারদোৎসব শব্দটি ব্যবহারের উপরে জোর দিয়েছেন, তারপরেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে কিছুটা ব্যাঙ্গের সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শারদোৎসব নাটকের বইয়ের কভারের ছবি পোস্ট করে লেখেন, ‘শারদোৎসব’ লেখা যাবে না!

পাশাপাশি সিপিএমের রাজ্য কমিটির অন্যতম সদস্য সুদীপ সেনগুপ্ত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে লিখেছেন, আপনার চাড্ডিবাহিনী ‘জয় শ্রীরাম’ ভুলে ‘জয় মা দুর্গা’ বলবে তো? আগে সেইটা ঠিক করুন দেখি! আর ৩ মাস কেন? আপনাদের সাথে সারাজীবন ভোর যুদ্ধের জন্য আমরা প্রস্তুত!

 

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....