Sign In

Latest Posts
।।Suvendu Jadavpur Action: শুভেন্দুর হুঁশিয়ারির পর যাদবপুরে মুছে ফেলা হল ভারতবিরোধী স্লোগান, সাদা রঙে ঢেকে দেওয়া হল দেওয়াল।।Dilip Ghosh Panchayat: ‘সাধারণ মানুষকে জেগে থেকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে’ পঞ্চায়েতে উন্নয়নের বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের।।BJP Municipal election : পুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরসভার ভোটের সম্ভাবনা, নির্বাচনী প্রস্তুতি শুরু বিজেপির।।ক্যামাক স্ট্রিটের ঘটনায় বড় পদক্ষেপ, অভিষেক ও ডেরেককে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশের জরুরি তলব।।Mamata FIR : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর।।তারাপীঠে মা তারার পুজো দিয়ে শুভেন্দু অধিকারীর বার্তা, ‘ঐতিহ্য ও সংস্কৃতির বীরভূম গড়াই আমাদের লক্ষ্য’।।Mamata attacks BJP : ‘জেলায় জেলায় সফর শুরু করব, দেখব কত ডিম-ইট মজুত আছে’ বিজেপির উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ মমতার।।Suvendu Jadavpur University : ‘যাদবপুরে টুকরে টুকরে গ্যাং রয়েছে, আমি হুঁশিয়ারি দিচ্ছি, হয় যাদবপুরে টুকরে গ্যাং থাকবে নয় আমরা থাকব’ বিষ্ফোরক শুভেন্দু।।নিউটাউনে তথ্যপ্রযুক্তি সংস্থার অফিস উদ্বোধনে শুভেন্দুর বার্তা, ‘দয়া করে ফিরে আসুন, বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে’।।Abhishek Camac Street : ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরে কলকাতা পুরসভার-র নজিরবিহীন অ্যাকশন! হাতুড়ি-গ্যাস কাটারে গুঁড়িয়ে গেল তৃণমূলের বোর্ড

ক্যামাক স্ট্রিটের ঘটনায় বড় পদক্ষেপ, অভিষেক ও ডেরেককে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশের জরুরি তলব

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

ভারত নিউজ ২৪*৭

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ছাদ থেকে তৃণমূলের হোর্ডিং সরানো নিয়ে কলকাতা পুলিশ এবং কলকাতা পৌরসভার আধিকারিকদের সঙ্গে ঝামেলায় জড়ানোর জেরে এবারে সমন পাঠালো কলকাতা পুলিশ। শনিবারের রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য তলবের নোটিশ।‌

 

আর রবিবার সকাল হতেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে নোটিশ নিয়ে হাজির হয় পুলিশ। গতকাল অর্থাৎ শনিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে নোটিশ নিয়ে যাওয়া হলে অভিষেকের বাড়িতে অবস্থিত অফিসের কর্মীরা সেই নোটিশ গ্রহণ করেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ শেক্সপিয়র সরণি থানায় অভিষেককে তলব করা হয়েছে।

 

রবিবার সকালে ডেরেকের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে পৌঁছে গেল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিলবোর্ড খোলা নিয়ে অশান্তির ঘটনায় নাম জড়িয়েছে তাঁর। এফআইআরেও নাম রয়েছে। সেই সূত্র ধরে ডেরেককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাঁর বাড়িতে গিয়ে নোটিস ধরিয়ে এল পুলিশ। সূত্রের খবর, গত কাল, শনিবারও নোটিস ধরাতে ডেরেকের বাড়িতে এসেছিল পুলিশ। ডেরেক বাড়ি ছিলেন না বলে পুলিশকে জানিয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। তখন নোটিস দিতে পারেনি পুলিশ।

 

এর পর রবিবার সকালে প্রিন্স আনোয়ার শাহ রোডে ডেরেকের বাড়ি যায় তারা। বাড়ির নীচে থাকা নিরাপত্তারক্ষীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাদের। শেষে এক নিরাপত্তারক্ষীর হাতে নোটিস দিয়ে চলে যায় পুলিশ। সূত্রের খবর, সোমবার ডেরেককে শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার বিকেলে কলকাতা পুরসভার আধিকারিকেরা ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর থেকে একটি বিলবোর্ড খুলতে গিয়েছিলেন। তৃণমূলের নামাঙ্কিত সেই বিলবোর্ড অবৈধ ভাবে বসানো হয়েছে বলে অভিযোগ। পুরসভা জানায়, বিলবোর্ডটি বিপজ্জনক ভাবে ঝুলছিল। তাই তা খুলে নিতে গিয়েছিলেন আধিকারিকেরা। কিন্তু অভিষেক এবং তাঁর অনুগামীরা পুরকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের সহযোগিতায় দফতরে ঢোকার সময় অশান্তি হয়। পুলিশ ও পুরকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে অভিষেকদের বিরুদ্ধে। ক্যামাক স্ট্রিটের ঘটনায় তিনটি এফআইআর-ই দায়ের হয়েছে শেক্সপিয়র সরণি থানায়। তার মধ্যে একটি অভিযোগ দায়ের করেছেন পুরসভার আধিকারিক, অন্যটি পার্ক স্ট্রিট থানার এক সার্জেন্ট।

 

অভিযোগ, অভিষেকের দফতরে সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়া এবং মারধর করা হয়েছে। এমনকি, মহিলা পুলিশকর্মীদের হেনস্থা, শ্লীলতাহানির চেষ্টার মামলাও রুজু হয়েছে। অভিষেক ছাড়াও অভিযুক্ত হিসেবে নাম রয়েছে ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায়, হুমায়ুন কবীরদের।

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....