ভারত নিউজ ২৪*৭
দেশের ৮০ তম স্বাধীনতা দিবসে সকালের বর্নাঢ্য শোভাযাত্রার স্কুল ভিত্তিক সত্যেন মিশ্র স্মৃতি সম্মান প্রতিযোগিতায় দুটি পৃথক বিভাগে চ্যাম্পিয়ান হল নিউ কন্টাই নার্সারি ও ক্ষেত্রমোহন বিদ্যাভবন।
কাঁথি পৌরসভার কুমারপুরের এলাকার প্রয়াত বাসিন্দা সমাজসেবী সত্যেন মিশ্রের স্মৃতিতে বিগত পাঁচ বছর ধরে কাঁথি লিও ক্লাব স্বাধীনতা দিবসের সকালে কাঁথি শহরের বিভিন্ন বিদ্যালয় গুলির শোভাযাত্রার উপরে প্রতিযোগিতার আয়োজন করে।এবারও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুল গুলিকে নিয়ে দুটি বিভাগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো বলে জানান কাঁথি লিও ক্লাবের সভাপতি অনির্বান মাইতি।
কাঁথি লিও ক্লাবের সম্পাদক রাজকুমার পাত্র জানিয়েছে কাঁথি টাউন হল,ক্যালট্যাক্স মোড় ও কাঁথি লায়ন্স ক্লাবের সামনে তিনটি স্থানে ৯ জন বিচারক ছিলেন।বিচারক হিসাবে ছিলেন শ্রেষ্ঠা সাউ,শ্রেয়া রথ,শর্মিষ্ঠা বেরা, সম্প্রীতি পন্ডা, অরিত্র দে,সৌম্যদীপ গায়েন,সৈকত পাল,রিতেশ পোদ্দার ও শুভঙ্কর বারিক।
কাঁথি লিও ক্লাব সূত্রে জানা গেছে প্রাথমিক স্কুল বিভাগে সত্যেন মিশ্র স্মৃতি সম্মান প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে নিউ কন্টাই নার্সারী স্কুল,কাঁথি চন্দ্রামনি ব্রাম্ভ বালিকা প্রাথমিক বিদ্যালয় ও কন্টাই মডেল ইনস্টিটিউশন প্রাথমিক বিদ্যালয়।
অপর দিকে মাধ্যমিক স্তর বিভাগে সত্যেন মিশ্র স্মৃতি সম্মান প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ক্ষেত্রমোহন বিদ্যাভবন,কাঁথি চন্দ্রামনি ব্রাম্ভ বালিকা বিদ্যালয় ও কাঁথি হাইস্কুল।
কাঁথি লিও ক্লাবের প্রাক্তন সভাপতি অনিক গিরি জানিয়েছেন আগামী ২২ তারিখ কাঁথির শ্রী অরবিন্দ স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের মাধ্যমে সফল প্রতিযোগী স্কুল গুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

















































