Sign In

Latest Posts
।।তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, মৃত্যু ৬ পুণ্যার্থীর! শ্রাবণের শেষ সোমবারে পুজো দিতে এসে মর্মান্তিক পরিণতি।।Suvendu Ayushman Diwas: পশ্চিমবঙ্গে চালু হল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা।।Suvendu vandemataram : ‘স্বাধীনতা দিবসে বন্দেমাতরম এবং বঙ্কিমচন্দ্রকে অপমান করার অপরাধে ক্ষমা চাওয়া উচিত সোনিয়া গান্ধীর’ নবান্নে বসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।।সত্যেন মিশ্র স্মৃতি সম্মান: চ্যাম্পিয়ন নিউ কন্টাই নার্সারি ও ক্ষেত্রমোহন বিদ্যাভবন।।Ashish Banerjee: ‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে, জীবনে কোনও দুর্নীতি করিনি’ চিঠি লিখে আত্মহত্যা ৫ বারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আশিসের।।Baba Ramdev on Gen Z: Gen Z-দের ১০টা করে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড থাকে, জেনজি’দের লাইফস্টাইল নিয়ে বিস্ফোরক বাবা রামদেব।।Rachana Banerjee: “তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, তৃণমূল হেরে গেছে বলেই বিজেপিকে সমর্থন করছি” স্পষ্ট স্বীকারোক্তি হুগলির MP রচনা বন্দ্যোপাধ্যায়ের।।Suvendu Kanyaratna: কন্যা রত্ন প্রকল্পে ছাত্রীদের মাসে ২০০০ টাকা, কন্যাশ্রীর ভাতা দ্বিগুণ করার ঘোষণা শুভেন্দুর।।দুর্গাপুজোর আগেই ২০০ মহিলাকে স্বনির্ভর করার লক্ষ্য, ‘Doctors’ Choice Aparajita’ উদ্যোগ BBRL Foundation-এর।।Ananta Maharaj : অনন্ত মহারাজের ক্ষমাপ্রার্থনা, তবু এফআইআর: নেতাজি মন্তব্য ঘিরে বাড়ল রাজনৈতিক চাপ

Suvendu vandemataram : ‘স্বাধীনতা দিবসে বন্দেমাতরম এবং বঙ্কিমচন্দ্রকে অপমান করার অপরাধে ক্ষমা চাওয়া উচিত সোনিয়া গান্ধীর’ নবান্নে বসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

Suvendu Vande Mataram: স্বাধীনতা দিবসে ‘বন্দেমাতরম’ ও বঙ্কিমচন্দ্রকে অপমানের অভিযোগ, সোনিয়া গান্ধীর ক্ষমা চাওয়া উচিত—নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

ভারত নিউজ ২৪*৭

‘পবিত্র স্বাধীনতা দিবসের দিনে যেভাবে কংগ্রেস সদর দপ্তরে কংগ্রেসের মালিক সোনিয়া গান্ধী বন্দেমাতরম গানের পুরোটা গাইতে অস্বস্তি বোধ করেছেন বলে গোটা দেশবাসী দেখেছেন, তাতে অপমান জানানো হয়েছে বন্দেমাতরম গান এবং তার স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে। এর জন্য দেশবাসীর আবেগে যে আঘাত করেছেন তিনি অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।’ রবিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে এমন দাবি তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের দিন দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে ‘বন্দে মাতরম’ বিতর্ক শুরু হয়েছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুরো বন্দে মাতরম গাইতে বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, এমনই অভিযোগ করেছে বিজেপি। যদিও নেত্রী খাড়গের জন্য চেয়ার খুঁজছিলেন, পাল্টা বক্তব্য রেখেছেন জয়রাম রমেশ। অনুষ্ঠানের একটি ভিডিও সামনে আসার পর বিজেপির অভিযোগ, জাতীয় সঙ্গীত নয়, জাতীয় গান ‘বন্দে মাতরম’ পুরোটা গাওয়া বা বাজানো নিয়ে আপত্তি জানিয়েছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ভিডিওতে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং পরে রাহুল গান্ধীর কিছু ভঙ্গি নিয়েই শুরু হয়েছে এই বিতর্ক। এই নিয়ে রবিবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। পুরো বন্দে মাতরম গাওয়ায় সোনিয়া গান্ধির বিরক্তি সবাই দেখেছে, কটাক্ষ করেন শুভেন্দু। বিশেষ ভোট ব্যাঙ্ককে সন্তুষ্ট করতেই এমনটা করা হয়েছে বলেও অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, এই বিষয়ে কংগ্রেস হাইকমান্ডের ক্ষমা চাওয়া উচিত।

শুভেন্দু বলেন, ‘বন্দে-মাতরম জাগরণের মঞ্চ। যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে তাতে সত্যকে ধামাচাপা দেওয়ার কোনও উপায় কংগ্রেসের নেতাদের কাছে নেই। বন্দে-মাতরম তাঁর সার্ধশত বছর চলছে। বন্দে-মাতরমকে সম্মান দেওয়া হচ্ছে। বন্দেমাতরমকে নিয়ে নির্দিষ্ট আইন আনা হয়েছে। আমি সরকারি স্কুলে বন্দেমাতরম বাধ্যতামূলক করেছি। বন্দেমাতরম বিপ্লবীদের সঞ্জীবনী মন্ত্র ছিল। একে অপমান মানে দেশপ্রেম ও সর্বপরি বঙ্কিমচন্দ্রকে অপমান করা। আমি বাংলার ভূমি থেকে তীব্র নিন্দা করছি। ইতিমধ্যে বঙ্কিমচন্দ্রের পরিবারের পক্ষ থেকে সুমিত্র চট্টোপাধ্যায় সনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন। পশ্চিমবঙ্গের কংগ্রেসের কোনও ক্ষমতা নেই বিরোধিতা করা। এদের থেকে কিছু আশা করব না। তবে সনিয়া গান্ধীর কাছ থেকে তাঁদের প্রতিক্রিয়া আশা করব।’

 

সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্রের পরিবারের

‘বন্দে মাতরম’ বিতর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর তথা বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন। সোনিয়া গান্ধীকে লেখা চিঠি প্রসঙ্গে নৈহাটির বিজেপি বিধায়ক তথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর সুমিত্র চট্টোপাধ্যায় বলেছেন, ‘তাঁর কাজ সত্যিই লজ্জাজনক ছিল। এটা দেশের প্রতি অপমান। সমগ্র ভারত এবং বাঙালি সম্প্রদায়ের প্রতি অপমান… আমার পুরো পরিবার কষ্ট পেয়েছে… আমার মনে হচ্ছে, এতদিন ভারতে থেকেও সোনিয়া গান্ধী তাঁর ইতালিয় সংস্কৃতি ভোলেননি… আমি সরাসরি সোনিয়া গান্ধীকে একটি ইমেল পাঠিয়েছি এবং তাতে মল্লিকার্জুন খাড়গেকে ট্যাগ করেছি। দেখা যাক তাঁরা বিষয়টা বোঝেন কি না… না, আমি ভারতের রাষ্ট্রপতিকে ইমেল করিনি, বা অন্য কোনও কর্মকর্তাকেও ইমেল করিনি। আমি দায়ী ব্যক্তিকে ইমেল করেছি এবং তাঁর দলের প্রধানকে একটি অনুলিপি পাঠিয়েছি…।’

 

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....