Sign In

Latest Posts
।।ভোটে প্রার্থী মাত্র ১৫, অনুদান প্রায় ১,৭০১ কোটি! গুজরাতের ৬ ‘অচেনা’ দলকে ঘিরে উঠল বড় প্রশ্ন।।ডেঙ্গি মোকাবিলায় রাজ্যজুড়ে বিশেষ অভিযান, ৩ দিনেই হাজারের বেশি এলাকা পরিষ্কার: পরিসংখ্যান পেশ শুভেন্দু অধিকারীর।।Samik on Jadavpur : ‘যারা লিখবে ভারত তেরে টুকরে হোঙ্গে, সেটা পুলিশ দেখবে’ যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করলেন শমীক ভট্টাচার্য।।Suvendu Adhikari : ‘একটা বিষয় কম্প্রোমাইজ করা উচিত নয়, যাঁরা রাষ্ট্রের ভিতরে থেকে রাষ্ট্রের ক্ষতি করে, দেশপ্রেমে প্রশ্ন তোলে..’ শিক্ষক দিবসে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।।ফিরহাদের পর প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতেও দুর্নীতিদমন কমিশনের হানা, তল্লাশি ঘিরে চাঞ্চল্য।।Bengal Housing Policy: সরকারি ফ্ল্যাট ও জমিতে আর লিজ নয়, এবার থেকে ফ্রি-হোল্ড মালিকানা; নিউ টাউনসহ রাজ্যে সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা।।Suvendu West Bengal Tourism: পশ্চিমবঙ্গের পর্যটনের হারানো গৌরব ফেরাতে নতুন লোগো উদ্বোধন শুভেন্দুর।।Suvendu on Uttam Kumar kumar : নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভূমিপুজো মুখ্যমন্ত্রীর, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী।।Abhishek Banerjee : অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত নয়, দাবি করে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিশ দমকল দফতরের।।Suvendu Adhikari: ‘ছাত্রের কপালের চন্দনের টিকা মুছে দিচ্ছেন শিক্ষক!’ শিক্ষকের ভূমিকা নিয়ে সরব শুভেন্দু

Samik on Jadavpur : ‘যারা লিখবে ভারত তেরে টুকরে হোঙ্গে, সেটা পুলিশ দেখবে’ যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করলেন শমীক ভট্টাচার্য

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের, ‘ভারত তেরে টুকরে হোঙ্গে’ লেখা হলে পুলিশ দেখবে

ভারত নিউজ ২৪*৭

‘ভারত তেরি টুকরে হোঙ্গে’ ধরনের স্লোগান যারা দেবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’ এভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ফের শুরু হয়েছে স্লোগান যুদ্ধ। একদিকে দেওয়াল মুছে ফেলা হচ্ছে, অন্যদিকে তার উপরেই ফের নতুন স্লোগান লিখে দেওয়া হচ্ছে। দেশবিরোধী স্লোগানকে কেন্দ্র করে এই চাপানউতোরের আবহে এবার কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

 

শমীক ভট্টাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে না বিজেপি। একই সঙ্গে তাঁর দাবি, দেশবিরোধী স্লোগান যারা লিখছে, তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। প্রকাশ্য সভায় তিনি বলেন, ‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে।’ তিনি আরও মন্তব্য করেন, ‘ভারত তেরি টুকরে হোঙ্গে’ ধরনের স্লোগান যারা দেবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

 

উল্লেখ্য, সাম্প্রতিককালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী এবং রাষ্ট্রবিরোধী স্লোগান লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তাঁর বক্তব্য ছিল, বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও ধরনের দেশবিরোধী বা রাষ্ট্রবিরোধী স্লোগান বরদাস্ত করা হবে না। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেওয়ালে লেখা বিভিন্ন গ্রাফিতি ও স্লোগান মুছে দেয়। কিন্তু সেই পদক্ষেপের পরেই নতুন করে শুরু হয় দেওয়াল লিখন।

 

বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারের দেওয়াল ফের বিভিন্ন স্লোগানে ভরে ওঠে বলে অভিযোগ। এই ঘটনায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির নাম সামনে আসে। এর পর পাল্টা দেওয়াল লিখনে নামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। বাম ছাত্র সংগঠনগুলির ‘আজাদি’ স্লোগানের জবাবে এবিভিপির পক্ষ থেকে লেখা হয় ‘ফ্রি পিওকে’। ফলে একেবারে প্রকাশ্যেই মুখোমুখি অবস্থানে চলে আসে দুই পক্ষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল যেন পরিণত হয়েছে রাজনৈতিক মতাদর্শের লড়াইয়ের মঞ্চে। এক পক্ষের স্লোগানের জবাবে অন্য পক্ষের পাল্টা স্লোগান—এই পরিস্থিতিতে ক্যাম্পাসের পরিবেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই নতুন করে শুরু হওয়া দেওয়াল লিখন নিয়ে কোনও বড় ধরনের পদক্ষেপের কথা প্রকাশ্যে আসেনি।

 

 

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....