Sign In

Latest Posts
।।Suvendu Adhikari: ‘ছাত্রের কপালের চন্দনের টিকা মুছে দিচ্ছেন শিক্ষক!’ শিক্ষকের ভূমিকা নিয়ে সরব শুভেন্দু।।Suvendu Tributes Uttam Kumar : মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে উত্তম কুমারের মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর।।Mamata against BJP : ‘আমাদের দফতরে মধ্যরাতে গুন্ডা পাঠিয়েছে বিজেপি, ওই থানা-সহ একাধিক থানার ভূমিকা আমরা নোট করে রাখছি, চিরকাল বিজেপি থাকবে না’ ফেসবুক লাইভে হুঙ্কার মমতার।।Firhad hakim Scam : চাপে ফিরহাদ, নিউ আলিপুরে ফিরহাদ হাকিমের দুই সংস্থার অফিসে তল্লাশি, পুলিশের সঙ্গে দুর্নীতি বিরোধী কমিশনের আধিকারিকরা।।Suvendu against Drugs : নেশামুক্ত বাংলা গড়ার কড়া বার্তা শুভেন্দু-সুকান্তর, রোলার চালিয়ে ধ্বংস ২ লক্ষ ফেনসিডিল।।Samik against NCPI : কলকাতা-হাওড়া পুরভোটে একাই লড়বে বিজেপি, এনসিপিআই জোট নিয়ে শমীক ভট্টাচার্যের স্পষ্ট বার্তা।।Abu Taher against NDA : “বিজেপিতেও যাব না, এনডিএ-কে সমর্থন জানাবো না – কাকলি সুদীপদের চাপে ফেলে প্রকাশ্য ঘোষণা আবু তাহেরের।।Kolkata Tram : কলকাতার ১৫০ বছরের ট্রামকে নতুন রূপ! অস্ট্রেলিয়ার কনসাল জেনারেলের সঙ্গে বৈঠকে অর্জুন সিং, বিনিয়োগে আহ্বান।।Agnimitra Clean City : “আজ থেকে রাস্তাঘাটে থুতু ফেললে, প্রস্রাব করলে বা নোংরা ছড়ালেই জরিমানা” ঘোষণা অগ্নিমিত্রার।।Suvendu Arjun Vahini : প্রাকৃতিক ও কৃত্রিম বিপর্যয় দক্ষতার সঙ্গে সামাল দিতে ময়দানে এবার ‘অর্জুন বাহিনী’, আবাসন থেকে আনাজ প্রতারণা ঠেকাতে হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari: ‘ছাত্রের কপালের চন্দনের টিকা মুছে দিচ্ছেন শিক্ষক!’ শিক্ষকের ভূমিকা নিয়ে সরব শুভেন্দু

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

ভারত নিউজ ২৪*৭

এক ছাত্র অভিযোগ করেছে, তার মাথায় চন্দনের টিকা মুছিয়ে দিচ্ছেন শিক্ষক। বলছেন, মুখ ধুয়ে এস, টিকা নিয়ে ক্লাসে আসা যাবে না। এই মাইন্ডসেট! কে টিকা রাখবে, কে তুলসী পরবে – সবই পরম্পরা, ঐতিহ্য। এভাবেই আজ গোলপার্ক রামকৃষ্ণ মিশনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় বিগত কয়েকটি সরকারের আমলে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টা শুরু হয়েছিল বলে অভিযোগ করে তিনি বলেন, সঠিক সময়ে রাজ্যে পরিবর্তন এসেছে বলেই আজ আমরা বেঁচে গেছি, নয়তো রাজ্যে ইসলামিক শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যেত! একটা সময়ে বামেরা বাংলার প্রচার-প্রসারে বাধা দিয়েছে। তৃণমূল যে শিক্ষা ব্যবস্থা শুরু করেছিল, তাতে রাষ্ট্রবাদ-দেশপ্রেম হারিয়ে যেতে বসেছিল। মা কে আম্মা, আকাশ কে আসমান – প্ল্যান করে ভাষার বিকৃতি করা হয়েছিল। এমনভাবে সিলেবাস তৈরি করা হয়েছিল, যে শিক্ষা ব্যবস্থার কথা বিদ্যাসাগর বা বিবেকানন্দ ভাবেনি।

পশ্চিমবঙ্গের বুকে বিদ্যা ভারতীর স্কুলগুলিতে দেশপ্রেম এবং সংস্কারের সংমিশ্রণ ফেরানোর জন্য তিনি পরামর্শ দেন, আমি চাই, আগামী এক বছরের মধ্যে বিদ্যা ভারতী ১০০০ তৈরি হোক। গোশালা তৈরি করুন, গীতা বিতরণ করুন। ভারতীয় সংস্কৃতির পরম্পরা বজায় রাখুন।

 

বাংলায় ইসলামী শিক্ষা

 

বিগত সিপিএম এবং তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যম স্কুলগুলির পাঠ্যক্রমে ইসলামী শিক্ষা চালু করার জন্য চেষ্টা চালানো হয়েছিল বলে বিস্ফোরক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘একটা সময়ে বামেরা বাংলার প্রচার-প্রসারে বাধা দিয়েছে। তৃণমূল যে শিক্ষা ব্যবস্থা শুরু করেছিল, তাতে রাষ্ট্রবাদ-দেশপ্রেম হারিয়ে যেতে বসেছিল। মা কে আম্মা, আকাশ কে আসমান… প্ল্যান করে ভাষার বিকৃতি করা হয়েছিল। এমনভাবে সিলেবাস তৈরি করা হয়েছিল, যে শিক্ষা ব্যবস্থার কথা বিদ্যাসাগর বা বিবেকানন্দ ভাবেনি।

শিশুমনে বিভাজন ঘটানো হয়েছিল। টাটাদের ইতিহাস ছিল, পার্থ চট্টোপাধ্যায়ের কথা ছিল, অথচ শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস ছিল না। সঠিক সময়ে পরিবর্তন এসেছে। সঠিক সময়ে আমরা বেঁচে গিয়েছি। বাংলাদেশের ইসলামিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোনও তফাৎ থাকত না।’

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....