Sign In

Latest Posts
।।Suvendu Durgapuja : দুর্গাপূজোয় এক লক্ষ টাকা সরকারি অনুদান দেবে রাজ্য সরকার, পূজা কমিটিগুলির সঙ্গে বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর, বেঁধে দিলেন একগুচ্ছ শর্ত।।Samik on Nonveg : ‘নবমীর দিন বাঙালি সাধারণত পাঁঠার মাংস খায়, অষ্টমীর দিন লুচি খায়.. সেটাই খাবে’ যাবতীয় বিতর্ক উড়িয়ে ঘোষণা শমীক ভট্টাচার্যের।।Suvendu Old age Pension : প্রতিশ্রুতি রাখলেন শুভেন্দু, ৬৮ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পাঠালেন ১৫০০ টাকা।।ভোটে প্রার্থী মাত্র ১৫, অনুদান প্রায় ১,৭০১ কোটি! গুজরাতের ৬ ‘অচেনা’ দলকে ঘিরে উঠল বড় প্রশ্ন।।ডেঙ্গি মোকাবিলায় রাজ্যজুড়ে বিশেষ অভিযান, ৩ দিনেই হাজারের বেশি এলাকা পরিষ্কার: পরিসংখ্যান পেশ শুভেন্দু অধিকারীর।।Samik on Jadavpur : ‘যারা লিখবে ভারত তেরে টুকরে হোঙ্গে, সেটা পুলিশ দেখবে’ যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করলেন শমীক ভট্টাচার্য।।Suvendu Adhikari : ‘একটা বিষয় কম্প্রোমাইজ করা উচিত নয়, যাঁরা রাষ্ট্রের ভিতরে থেকে রাষ্ট্রের ক্ষতি করে, দেশপ্রেমে প্রশ্ন তোলে..’ শিক্ষক দিবসে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।।ফিরহাদের পর প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতেও দুর্নীতিদমন কমিশনের হানা, তল্লাশি ঘিরে চাঞ্চল্য।।Bengal Housing Policy: সরকারি ফ্ল্যাট ও জমিতে আর লিজ নয়, এবার থেকে ফ্রি-হোল্ড মালিকানা; নিউ টাউনসহ রাজ্যে সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা।।Suvendu West Bengal Tourism: পশ্চিমবঙ্গের পর্যটনের হারানো গৌরব ফেরাতে নতুন লোগো উদ্বোধন শুভেন্দুর

Samik on Nonveg : ‘নবমীর দিন বাঙালি সাধারণত পাঁঠার মাংস খায়, অষ্টমীর দিন লুচি খায়.. সেটাই খাবে’ যাবতীয় বিতর্ক উড়িয়ে ঘোষণা শমীক ভট্টাচার্যের

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

দুর্গাপুজোর অষ্টমী-নবমীতে আমিষ নিয়ে শমীকের স্পষ্ট বার্তা, ‘অষ্টমীতে লুচি, নবমীতে পাঁঠার মাংস—বাঙালি সেটাই খাবে’

ভারত নিউজ ২৪*৭

‘নবমীর দিন বাঙালি সাধারণত পাঁঠার মাংস খায়। অষ্টমীর দিন লুচি খায়.. সেটাই খাবে।’ সম্প্রতি দুর্গাপুজো ও নবরাত্রির সময়ে নিরামিষ খাবার খাওয়ার যে ‘পরামর্শ’ বিশ্ব হিন্দু পরিষদ ও বাগেশ্বর বাবা দিয়েছিলেন, তা উড়িয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

 

সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান.. এই বিষয়টা বর্তমানে উঠে এসেছে বাঙালির চর্চার কেন্দ্রবিন্দুতে। সোশ্যাল মিডিয়া জুড়ে এই সংক্রান্ত বিভিন্ন পোস্ট ঘুরে বেড়াচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে, পুজোয় সময়ে আমিষ খাবার বিক্রি করা এবং মণ্ডপের বাইরে আমিষ খাবারের স্টল বসা নিয়ে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে, এমনটা শোনা গেলেও, সেই খবরে কোনও শিলমোহর পড়েনি। সরকারের তরফ থেকেও এমন কোনও নির্দেশনা আসেনি।

 

তবে সম্পর্কে বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর একটি মন্তব্য ঘিরে সম্প্রতি শুরু হয়েছে জল্পনা। দুর্গাপুজোর সময়ে আমিষ খাবার খাওয়ার বিরোধিতা করেছেন তিনি। এবার দুর্গাপুজোয় সত্যিই কি আমিষ খাবার খাওয়ার ওপর বিধিনিষেধ জারি হতে চলেছে?

 

এই বিষয় নিয়েই এবার মুখ খুলে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য‌ জানালেন,য়’আমার তো বউ নেই, বাবা-মাও উপরে চলে গিয়েছেন। নাহলে আমি আমার বাড়িতেই নিমন্ত্রণ করে আপনাকে কচি পাঁঠার মাংস খাওয়াতাম। কিন্তু আপনি যদি আমায় নবমীর দিন পাঁঠার মাংস খাওয়ার নিমন্ত্রণ করেন, আমি যাব। সঙ্গে অনেক বিজেপি কর্মীরাও যাবেন।’

পাশাপাশি বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর পুজোয় সময়ে আমিষ খাওয়া নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে শমীক ভট্টাচার্য বলেন, ‘বাগেশ্বর বাবা অন্য পৃথিবীর মানুষ, ওঁর অনেক ভক্ত রয়েছেন। গোটা দেশে উনি পরিচিত। আমিও ওঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, খুব ভাল লেগেছে। আলাদা একটা জ্যোতি রয়েছে। ওঁর সঙ্গে দেখা করলাম, নমস্কার করলাম। উনিও প্রতি নমস্কার করলেন। কিন্তু পশ্চিমবঙ্গে কে কি খাবেন, কে কি খাবেন না… এটা নির্ধারণ করে দেওয়ার জায়গায় উনি নেই। উনি বলতেই পারেন নিজের মতামত। আজকাল তো বহু মানুষ নিরামিশাষী হয়ে যাচ্ছেন, কেউ কেউ ভেগান হয়ে যাচ্ছেন.. এগুলো গোটা দুনিয়াতেই চলতে থাকবে। একজন সন্ন্যাসী হিসেবে উনি ওনার মত রাখতে পারেন কিন্তু তার মানে এটা নয় যে, আমরা কী খাব আর কী খাব না.. সেটা উনি ঠিক করে দেবেন। আপনারা এমন বলছেন, উনি যেন ভারতীয় জনতা পার্টির কোনও উচ্চপদে রয়েছেন!’

 

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....