Sign In

Latest Posts
।।Humayun Kabir: “রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নেব, শুভেন্দু অধিকারী যতদিন মুখ্যমন্ত্রী ততদিন বিধানসভায় পা রাখব না”, জেল থেকে মুক্তির পর আবেগঘন ঘোষণা।।Suvendu on Lok Sabha: “বাংলার ৪২টি আসন জিতে মোদিজিকে উপহার দেব”, গুজরাতে দাঁড়িয়ে বড় অঙ্গীকার শুভেন্দুর।।Suvendu Nandigram: ‘এমন মার্জিনে বিজেপি জিতবে, যা কেউ কল্পনাও করতে পারেনি’, নন্দীগ্রামে প্রার্থীর সমর্থনে শুভেন্দুর হুঙ্কার।।Rekha Patra: ‘মাকে হত্যার চক্রান্ত চলছে, পরিবারে আঘাত এলে ছেড়ে কথা বলব না’, বিজেপি সরকারের বিরুদ্ধেই ইস্তফার হুঁশিয়ারি BJP MLA রেখার।।২০২৯-এর মধ্যে বিজেপি শাসিত সব রাজ্যে UCC! অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় ঘোষণা অমিত শাহের।।Samik against Buddhadeb Bhattacharya : বুদ্ধবাবু পার্টির চাপের কাছে নতি স্বীকার করে তাঁর অবস্থান বদল করেছিলেন – ২৫২ মাদ্রাসা বন্ধ প্রসঙ্গে সিপিএমকে তীব্র আক্রমণ শমীক ভট্টাচার্যের।।Suvendu Sharodotsav: ‘দুর্গাপুজো’ না লিখে ‘শারদোৎসব’ বললে তথাকথিত কমিউনিস্টদের একটিও স্টল করতে দেবেন না, বিধানসভায় হুঁশিয়ারি শুভেন্দুর।।Professor Transfer: বিধানসভার বিশেষ অধিবেশনে পাশ কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের বদলি সংক্রান্ত বিল।।Suvendu Gerua Yatra : গেরুয়া বসনে সাধু-সন্তদের সঙ্গে নিয়ে যাদবপুরে শুভেন্দুর চ্যালেঞ্জ, ‘শেকড় সহ উপড়ে ফেলব’।।Suvendu Flood Visit: দুর্গাপুজোর আগে চা শ্রমিকদের ২০% বোনাস ঘোষণা, উত্তরবঙ্গ সফরে প্রাকৃতিক দুর্যোগে বাধাপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর কপ্টার

Humayun Kabir: “রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নেব, শুভেন্দু অধিকারী যতদিন মুখ্যমন্ত্রী ততদিন বিধানসভায় পা রাখব না”, জেল থেকে মুক্তির পর আবেগঘন ঘোষণা

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

ভারত নিউজ ২৪*৭

“যতদিন মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী থাকবেন, ততদিন আমি আর পশ্চিমবঙ্গ বিধানসভায় পা রাখব না। প্রয়োজনে নওদার মানুষের কাছে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নেব।” এভাবেই মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণের পরের দিন জেল থেকে ছাড়াবে কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর।

 

হুমায়ুন স্পষ্ট ঘোষণা করেন, বিধায়ক হিসেবে নওদাবাসীর কাজ করে গেলেও বিধানসভার অধিবেশন সম্পূর্ণ বয়কট করবেন তিনি। বিজনেস অ্যাডভাইজরি কমিটি, হাউস কমিটি কিংবা স্পিকারের ডাকা কোনও সর্বদলীয় বৈঠকেও তাঁর সংরক্ষিত ৮৮ নম্বর আসনে তিনি বসবেন না। পুলিশ দিয়ে ভোট লুট করানোর মারাত্মক অভিযোগ এনে হুমায়ুন জানান, আগামী দিনে এলাকার মানুষের অনুমতি নিয়ে তিনি বিধায়ক পদ ত্যাগ করার পাশাপাশি সক্রিয় রাজনীতি থেকে চিরতরে সরে দাঁড়াতে পারেন।

প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নওদা ও রেজিনগর, দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন হুমায়ুন কবীর। পরবর্তীতে সাংবিধানিক নিয়ম মেনে রেজিনগর আসনটি ছেড়ে দিয়ে নিজের ছেলেকে সেখানে প্রার্থী করেন। তবে গতকাল অর্থাৎ মঙ্গলবার রেজিনগরের ভোটগ্রহণের দিন সকালে উসকানিমূলক মন্তব্য, বিশৃঙ্খলা তৈরি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশালীন আক্রমণের অভিযোগে তাঁকে পুলিশ গ্রেফতার করে। দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা আটক থাকার পর আজ বুধবার সকালে ছাড়া পান তিনি।

 

আগামী ৯ তারিখ ফল ঘোষণার আগে আজ চোখে জল নিয়ে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর একরাশ ক্ষোভ ও অভিমান উগরে দিয়ে দাবি করেন, রেজিনগর উপনির্বাচনে বিপুল জয় পেতে চলেছে বিজেপি।

সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই কেঁদে ফেলে তিনি বলেন, যে দেশে গণতান্ত্রিক নিয়ম উপেক্ষা করে একজন সাব-ইন্সপেক্টর রাজনৈতিক দলের চেয়ারম্যানকে নিজস্ব পার্টি অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে তুলে নিয়ে গিয়ে ১২ ঘণ্টা আটকে রাখতে পারে, সেই গণতন্ত্রকে আমি ঘৃণা করি। শুভেন্দু অধিকারীর মতো পুলিশমন্ত্রীর দয়ায় আমি রাজনীতি করতে আসিনি।

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....