Sign In

Latest Posts
।।তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, মৃত্যু ৬ পুণ্যার্থীর! শ্রাবণের শেষ সোমবারে পুজো দিতে এসে মর্মান্তিক পরিণতি।।Suvendu Ayushman Diwas: পশ্চিমবঙ্গে চালু হল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা।।Suvendu vandemataram : ‘স্বাধীনতা দিবসে বন্দেমাতরম এবং বঙ্কিমচন্দ্রকে অপমান করার অপরাধে ক্ষমা চাওয়া উচিত সোনিয়া গান্ধীর’ নবান্নে বসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।।সত্যেন মিশ্র স্মৃতি সম্মান: চ্যাম্পিয়ন নিউ কন্টাই নার্সারি ও ক্ষেত্রমোহন বিদ্যাভবন।।Ashish Banerjee: ‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে, জীবনে কোনও দুর্নীতি করিনি’ চিঠি লিখে আত্মহত্যা ৫ বারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আশিসের।।Baba Ramdev on Gen Z: Gen Z-দের ১০টা করে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড থাকে, জেনজি’দের লাইফস্টাইল নিয়ে বিস্ফোরক বাবা রামদেব।।Rachana Banerjee: “তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, তৃণমূল হেরে গেছে বলেই বিজেপিকে সমর্থন করছি” স্পষ্ট স্বীকারোক্তি হুগলির MP রচনা বন্দ্যোপাধ্যায়ের।।Suvendu Kanyaratna: কন্যা রত্ন প্রকল্পে ছাত্রীদের মাসে ২০০০ টাকা, কন্যাশ্রীর ভাতা দ্বিগুণ করার ঘোষণা শুভেন্দুর।।দুর্গাপুজোর আগেই ২০০ মহিলাকে স্বনির্ভর করার লক্ষ্য, ‘Doctors’ Choice Aparajita’ উদ্যোগ BBRL Foundation-এর।।Ananta Maharaj : অনন্ত মহারাজের ক্ষমাপ্রার্থনা, তবু এফআইআর: নেতাজি মন্তব্য ঘিরে বাড়ল রাজনৈতিক চাপ

Suvendu Ayushman Diwas: পশ্চিমবঙ্গে চালু হল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

Suvendu Ayushman Diwas : পশ্চিমবঙ্গে চালু হল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা

ভারত নিউজ ২৪*৭

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্প পত্রের প্রতিশ্রুতি অনুযায়ী আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার শুভ উদ্বোধন হল আজ রবিবার আয়ুষ্মান দিবসে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এতদিন রাজ্যের ৭.৫ কোটি মানুষ স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় ছিলেন। এবার রাজ্যের ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় যুক্ত হবেন। বাকিরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অন্তর্গত হবেন। স্বাস্থ্য সাথি প্রকল্প এতদিন রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অন্য রাজ্যেও আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যাবে। তাঁর কথায়, সরকারের কাছে স্বাস্থ্য সাথীর তালিকা রয়েছে। আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কার্ড পেলে স্বাস্থ্য সাথী বন্ধ হয়ে যাবে। একইসঙ্গে দু’টি প্রকল্প চলবে না বলেও জানান তিনি।

আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন ১.৪৩ কোটি পরিবার, যার আওতায় রয়েছেন ৬ কোটি মানুষ। পাশাপাশি ৮০ লক্ষ পরিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় এলেন। এই দুই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ১,২৪০টি বেসরকারি এবং ৬০০-র বেশি সরকারি হাসপাতালে। বিগত সরকারের স্কিম রাজ্যের মধ্যেই সীমিত ছিল। এবার দুই প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে ৩৮,৬০৪টি হাসপাতালে সুবিধা পাওয়া যাবে। বিগত সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সীমাবদ্ধতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগে কেবল রাজ্যের আনুমানিক ১৫০০টি হাসপাতালে সীমিত সুবিধা মিলত। ভেলোরের সিএমসি-তে কিছু দিনের জন্য সেই সুযোগ থাকলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। কিন্তু এ দিন চালু হওয়া নতুন দুটি প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের ১২৪০টি বেসরকারি ও ৬২৭টি সরকারি হাসপাতাল তো বটেই, দেশ জুড়ে মোট ৩৮,৬০৪টি নথিভুক্ত হাসপাতালে রোগীরা বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। একই সঙ্গে চিকিৎসার আওতাভুক্ত প্যাকেজ ১৭০০ থেকে বাড়িয়ে ১৯৫০টি করা হয়েছে। এর মধ্যে হাঁটু ও কোমর প্রতিস্থাপনের মতো জটিল ও ব্যয়বহুল অস্ত্রোপচারও অন্তর্ভুক্ত রয়েছে। ৭০ বছর ও তার বেশি বয়সের সমস্ত প্রবীণ নাগরিক এই সুরক্ষার আওতায় থাকবেন। স্বাস্থ্য পরিষেবাকে সাশ্রয়ী ও সহজলভ্য করতে রাজ্য জুড়ে ১০০টি ‘অমৃত ফার্মেসি’ এবং ৪৬৭টি ‘প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র’ স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে এ দিন। পাশাপাশি চোখের নিখরচায় চিকিৎসার জন্য সূচিত হয়েছে ‘সুদৃষ্টি’ কর্মসূচি।

বেসরকারি হাসপাতালগুলির ‘ক্যাটাগরি-বি’ অনুযায়ী রেট সংক্রান্ত দাবির বিষয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে জানান, মুম্বই, চেন্নাই বা বেঙ্গালুরুর মতো কলকাতার হাসপাতালগুলির সমস্যার বিষয়টিও সরকার বিবেচনা করবে। এ বিষয়ে কেন্দ্রীয় প্রতিনিধি সুনীলজি এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়ালের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....