Sign In

Latest Posts
।।‘Re-Imagining Bengal’: বাংলার শিল্প-বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে কলকাতায় ৫০০-রও বেশি নেতৃত্বের সম্মেলন।।Suvendu on JU : “যাদবপুরে এক শ্রেণির টুকরে টুকরে গ্যাং রয়েছে, যারা রাষ্ট্রবিরোধী, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করব” হুঁশিয়ারি শুভেন্দুর।।Amit Shah Gorkhaland : পাহাড় সমস্যার ‘স্থায়ী সমাধানের’ লক্ষ্যে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, প্রাক্তন বিএসএফ প্রধানের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি।।Samik against Sharmila : ‘হাজার হাজার মন্দির ধ্বংসকারী ও ধর্ষক তৈমুরের নামের ছেলে রয়েছে ওনার নিজের পরিবারে, বন্দেমাতরম নিয়ে উনি চুপ থাকাই উচিত’ শর্মিলা ঠাকুরকে তীব্র আক্রমণ শমীকের।।Amit Shah Suvendu: ‘শুভেন্দু আমার বন্ধু, ওঁকে আমি বুঝি’, বাংলায় এসে বললেন অমিত শাহ।।Dilip Ghosh JU Surgical Strike: ‘যাদবপুরে দেশবিরোধী স্লোগান উঠলে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হতে পারে’ হুঁশিয়ারি দিলীপ ঘোষের।।অন্নপূর্ণা-বিক্ষোভে বেসামাল বাংলা, রেল সড়ক সরকারি অফিস অবরোধ শুরু রাজ্যের সমস্ত প্রান্তের মহিলাদের, অগ্নিমিত্রাকে ঘেরাও করতেই ছুটে এলেন বৈঠক ছেড়ে।।Suvendu Flood Visit : ‘১৯৮৬ সালে শেষবার জ্যোতিবাবু এসেছিলেন এখানে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না’ বন্যা বিধ্বস্ত সবংয়ে দাঁড়িয়ে জানালেন মুখ্যমন্ত্রী।।Abhishek Banerjee : “এখন তো অনলাইনে কেওয়াইসি জমা দেওয়া যায়, অভিষেককে ব্যাঙ্কে ডাকছেন কি তাঁর মুখ দেখার জন্য?” অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাংক কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা বিচারপতির।।Shamik Bhattacharya on JU ABVP: ‘এবিভিপি বিজেপির শাখা সংগঠন নয়’, যাদবপুর-কাণ্ডে দলের অবস্থান স্পষ্ট শমীকের

‘Re-Imagining Bengal’: বাংলার শিল্প-বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে কলকাতায় ৫০০-রও বেশি নেতৃত্বের সম্মেলন

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

ভারত নিউজ ২৪*৭

কলকাতা: বাংলার শিল্প, বিনিয়োগ, উদ্ভাবন এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে এক মঞ্চে মিলিত হলেন দেশের বিভিন্ন প্রান্তের ৫০০-রও বেশি নীতিনির্ধারক, শিল্পপতি, পেশাদার, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও কর্পোরেট নেতৃত্ব। কলকাতার তাজ বেঙ্গলে অনুষ্ঠিত হল Association of Corporate Advisers & Executives (ACAE)-এর বার্ষিক সম্মেলন ২০২৬ (ACAE Annual Conference 2026)।

 

এবারের সম্মেলনের মূল ভাবনা— ‘Re-Imagining Bengal: Industry, Innovation & Infinite Possibilities’।

 

সম্মেলনে আলোচনার কেন্দ্রে ছিল বাংলার শিল্পোন্নয়ন, বিনিয়োগের সম্ভাবনা, উদ্যোগপতি তৈরির পরিবেশ, প্রযুক্তি ও উদ্ভাবন এবং টেকসই অর্থনৈতিক বিকাশ (Bengal Economic Growth)। একইসঙ্গে বাংলার দীর্ঘ শিল্প-ঐতিহ্যকে ভিত্তি করে ভবিষ্যৎমুখী অর্থনীতির দিকে কীভাবে এগোনো যায়, তা নিয়েও মত বিনিময় করেন বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্র ও রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, শিল্পপতি, আর্থিক বিশেষজ্ঞ এবং কর্পোরেট জগতের প্রতিনিধিরা। তাঁদের আলোচনায় উঠে আসে বাংলাকে বিনিয়োগ ও উদ্যোগের জন্য আরও আকর্ষণীয় করে তোলার প্রয়োজনীয়তা (Investment in West Bengal)।

 

সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার সিএ রথীন্দ্র বোস, রাজ্যের অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত, শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের মন্ত্রী তাপস রায় এবং জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিএ (ড.) রাজেশ কুমার। এছাড়াও ছিলেন ভারতের ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএ আনন্দ মোহন বাজাজ।

 

ACAE-র পক্ষ থেকে সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের সভাপতি সিএ নীরজ কুমার হরোদিয়া, সাধারণ সম্পাদক সিএ মোহিত ভুটেরিয়া, বার্ষিক সম্মেলন কমিটির চেয়ারম্যান সিএ কমল নয়ন জৈন, কো-চেয়ারপার্সন সিএ বাসুদেও আগরওয়াল এবং প্রেস ও পাবলিসিটি কমিটির চেয়ারম্যান সিএ জিনেশ এস ভানজারা ও কো-চেয়ারপার্সন সিএ অনুপ কুমার লুহারুকা।

 

ACAE সভাপতি সিএ নীরজ কুমার হরোদিয়া বলেন, এবারের সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রের মানুষের বিপুল অংশগ্রহণ দেখিয়েছে যে বাংলা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, বাংলাকে নতুন করে ভাবার অর্থ শুধু সম্ভাবনা নিয়ে আলোচনা নয়; বরং ধারণা, প্রতিষ্ঠান, উদ্যোক্তা এবং শিল্পকে একসঙ্গে এনে বাস্তব ফলাফলে পৌঁছনো।

 

সম্মেলনে আর্থিক শিক্ষা, বিনিয়োগ, শিল্প এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বক্তাদের তালিকায় ছিলেন লেখক ও চিন্তাবিদ মুকুল কানিতকর, লেখিকা ও আর্থিক শিক্ষাবিদ মনিকা হালান, Titagarh Rail Systems Limited-এর ভাইস চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও উমেশ চৌধুরী এবং Tega Industries Limited-এর ম্যানেজিং ডিরেক্টর মেহুল মোহাঙ্কা।

 

এছাড়াও ছিলেন Nexome Capital Markets Ltd-এর চেয়ারম্যান উৎসব পারেখ, Bandhan Bank-এর ম্যানেজিং ডিরেক্টর পার্থ প্রতিম সেনগুপ্ত, Bandhan Bank-এর স্বাধীন পরিচালক সিএ ভেনি থাপার, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার সুধীর কেডিয়া, ICAI-এর প্রাক্তন সভাপতি সিএ (ড.) দেবাশিস মিত্র এবং টেলিভিশন সঞ্চালিকা অ্যাভান্নে দুবাশ।

আলোচনায় বাংলার কৌশলগত অবস্থান, দক্ষ মানবসম্পদ, শিল্প পরিকাঠামো এবং উদ্যোগপতি-ভিত্তিক অর্থনীতির পাশাপাশি নতুন যুগের প্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষেত্রকে কাজে লাগানোর উপর গুরুত্ব দেওয়া হয় (Innovation in Bengal)।

সম্মেলনের আয়োজকদের বক্তব্য, শিল্প, প্রশাসন, পেশাদার এবং উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতাই বাংলার পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ACAE Annual Conference 2026-এর মাধ্যমে সেই সমন্বয়ের জন্য একটি আলোচনার ক্ষেত্র তৈরি হল বলেই মনে করছেন আয়োজকেরা। সম্মেলনের সফল সমাপ্তিকে পেশাগত উৎকর্ষ, জ্ঞান বিনিময় এবং কর্পোরেট ও ব্যবসায়িক মহলের সঙ্গে গঠনমূলক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে।

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....