Sign In

Latest Posts
।।তারাপীঠে মা তারার পুজো দিয়ে শুভেন্দু অধিকারীর বার্তা, ‘ঐতিহ্য ও সংস্কৃতির বীরভূম গড়াই আমাদের লক্ষ্য’।।Mamata attacks BJP : ‘জেলায় জেলায় সফর শুরু করব, দেখব কত ডিম-ইট মজুত আছে’ বিজেপির উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ মমতার।।Suvendu Jadavpur University : ‘যাদবপুরে টুকরে টুকরে গ্যাং রয়েছে, আমি হুঁশিয়ারি দিচ্ছি, হয় যাদবপুরে টুকরে গ্যাং থাকবে নয় আমরা থাকব’ বিষ্ফোরক শুভেন্দু।।নিউটাউনে তথ্যপ্রযুক্তি সংস্থার অফিস উদ্বোধনে শুভেন্দুর বার্তা, ‘দয়া করে ফিরে আসুন, বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে’।।Abhishek Camac Street : ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরে কলকাতা পুরসভার-র নজিরবিহীন অ্যাকশন! হাতুড়ি-গ্যাস কাটারে গুঁড়িয়ে গেল তৃণমূলের বোর্ড।।Nepal Flood : নেপালে ভয়াবহ বিপর্যয়, উদ্ধার দুর্গাপুরের ১ বাসিন্দা, মানস সরোবরের পথে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা, নবান্নে খুলল কন্ট্রোল রুম।।Kolkata Book Fair 2027 : কলকাতা বইমেলায় বদল! গিল্ডের একক নিয়ন্ত্রণের ইতি, ২৪ সদস্যের কমিটি গড়ল রাজ্য, বাদ ত্রিদিব-সুধাংশুরা।।Bengal SIR : পশ্চিমবঙ্গের ৩১ বিধানসভা কেন্দ্রে ফের ভোট? তৃণমূলের সওয়ালে প্রধান বিচারপতির প্রশ্ন, ‘আদালত কি নতুন করে নির্বাচন নির্দেশ দিতে পারে?’।।‘Sheila Ki Jawani’-তে Disha Patani-র দুরন্ত নাচ! Awarapan 2 সাকসেস পার্টিতে হাল্টার-নেক লুকে নজর কাড়লেন অভিনেত্রী, Viral Photos।।Suvendu Against Mamata: পার্ক স্ট্রিটের ফুটপাতের মহিলার সঙ্গে কথা শুভেন্দুর, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থার দাবি

Mamata attacks BJP : ‘জেলায় জেলায় সফর শুরু করব, দেখব কত ডিম-ইট মজুত আছে’ বিজেপির উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ মমতার

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

BJP-কে মমতার খোলা চ্যালেঞ্জ, ‘জেলায় জেলায় সফর শুরু করব, দেখব কত ডিম-ইট মজুত আছে’—তুঙ্গে রাজনৈতিক উত্তাপ

ভারত নিউজ ২৪*৭

‘জেলায় জেলায় সফর শুরু করব। দেখব কত ডিম-ইট মজুত আছে।’ এভাবেই শুক্রবার ক্যাথেড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের মঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাখিবন্ধনের দিন কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত সভা থেকে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পুলিশি ‘অত্যাচার’ এবং রাজনৈতিক সভার অনুমতি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হন তিনি। একইসঙ্গে খুব শীঘ্রই জেলায় জেলায় সফর শুরু করবেন বলেও ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। সভা করতে বাধা দেওয়া হলে রাস্তায় নেমে মানুষের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

মমতার অভিযোগ, তাঁর আমলে পুলিশের একটি মানবিক মুখ ছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর পুলিশকে ‘দানবীয় শক্তিতে’ পরিণত করা হয়েছে। তৃণমূল কর্মী-সমর্থকদের উপর পুলিশি অত্যাচার বন্ধ করার প্রতিশ্রুতিও দেন তিনি। রাখিবন্ধনের দিনে এটিই তাঁর অঙ্গীকার বলে মন্তব্য করে মমতা বলেন, বিজেপি বাংলায় বিভাজনের রাজনীতি করছে এবং মানুষকে ভয় দেখাতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে।

বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১৪ হাজার কেস দিয়েছেন তো? সুপ্রিম কোর্টে কল্যাণ লড়ছে, আমিও যাব। দরকার হলে ইন্টারন্যাশনাল কোর্টে যাব। মনে রাখবেন, সরকারও ফাঁসবে। যাঁরা গ্রেফতার করবেন তাঁরাও ফাঁসবেন। তখন আমি দেখব। যাঁরা অত্যাচার করছেন, তাঁরা কোথায় থাকবেন, এখন থেকে ঠিকানা ঠিক করে রাখুন। গণতান্ত্রিক আন্দোলন। কেন বারবার আদালতের অনুমতি নেব? আদালতে অনেক মামলা রয়েছে। আদালতের সময় নষ্ট কেন করছেন? এবার থেকে পুলিশ অনুমতি না দিলে জনগণের অনুমতি নেব।’

রাজ্যে উচ্ছেদ অভিযান নিয়েও এদিন সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফুটপাত দখল করে থাকা হকারদের সরানোর বিষয়ে তাঁর আপত্তি নেই বলে জানান তিনি। তবে তাঁর শর্ত, উচ্ছেদের আগে হকারদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

মমতা বলেন, হকারদের পুনর্বাসন করা সম্ভব না হলে তাঁদের মাসে ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া উচিত। তাঁর বক্তব্য, ‘পুনর্বাসন করতে না পারলে মাসে ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিন।’ এভাবেই হকার উচ্ছেদ অভিযান নিয়ে রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে সরব হনতিনি।

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....