Sign In

Latest Posts
।।২০২৯-এর মধ্যে বিজেপি শাসিত সব রাজ্যে UCC! অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় ঘোষণা অমিত শাহের।।Samik against Buddhadeb Bhattacharya : বুদ্ধবাবু পার্টির চাপের কাছে নতি স্বীকার করে তাঁর অবস্থান বদল করেছিলেন – ২৫২ মাদ্রাসা বন্ধ প্রসঙ্গে সিপিএমকে তীব্র আক্রমণ শমীক ভট্টাচার্যের।।Suvendu Sharodotsav: ‘দুর্গাপুজো’ না লিখে ‘শারদোৎসব’ বললে তথাকথিত কমিউনিস্টদের একটিও স্টল করতে দেবেন না, বিধানসভায় হুঁশিয়ারি শুভেন্দুর।।Professor Transfer: বিধানসভার বিশেষ অধিবেশনে পাশ কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের বদলি সংক্রান্ত বিল।।Suvendu Gerua Yatra : গেরুয়া বসনে সাধু-সন্তদের সঙ্গে নিয়ে যাদবপুরে শুভেন্দুর চ্যালেঞ্জ, ‘শেকড় সহ উপড়ে ফেলব’।।Suvendu Flood Visit: দুর্গাপুজোর আগে চা শ্রমিকদের ২০% বোনাস ঘোষণা, উত্তরবঙ্গ সফরে প্রাকৃতিক দুর্যোগে বাধাপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর কপ্টার।।Dilip against Bageswar Baba : ‘বাগেশ্বর বাবা কি বলতে পারবেন, তাঁর কাছে যাঁরা আসেন তাঁরা কি মাছ বা মাংস খান না?’ দিলীপ ঘোষের বিস্ফোরক জবাব।।Suvendu Durgapuja : দুর্গাপূজোয় এক লক্ষ টাকা সরকারি অনুদান দেবে রাজ্য সরকার, পূজা কমিটিগুলির সঙ্গে বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর, বেঁধে দিলেন একগুচ্ছ শর্ত।।Samik on Nonveg : ‘নবমীর দিন বাঙালি সাধারণত পাঁঠার মাংস খায়, অষ্টমীর দিন লুচি খায়.. সেটাই খাবে’ যাবতীয় বিতর্ক উড়িয়ে ঘোষণা শমীক ভট্টাচার্যের।।Suvendu Old age Pension : প্রতিশ্রুতি রাখলেন শুভেন্দু, ৬৮ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পাঠালেন ১৫০০ টাকা

Samik against Buddhadeb Bhattacharya : বুদ্ধবাবু পার্টির চাপের কাছে নতি স্বীকার করে তাঁর অবস্থান বদল করেছিলেন – ২৫২ মাদ্রাসা বন্ধ প্রসঙ্গে সিপিএমকে তীব্র আক্রমণ শমীক ভট্টাচার্যের

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

ভারত নিউজ ২৪*৭

বুদ্ধদেব ভট্টাচার্য তো একবার বলেছিলেন যে মাদ্রাসার আড়ালে কী কাজ চলছে। কিন্তু সেদিন পার্টির চাপের কাছে নতি স্বীকার করে তিনি তাঁর অবস্থান বদল করেছিলেন। রাজ্যজুড়ে ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিশ জারির জেরে বিতর্কের প্রেক্ষিতে এভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ তুলে ধরে সিপিএমের দলীয় নীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

 

যদিও তৃণমূলের অভিযোগ, রাজ্যে দুই বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই সিপিএমকে বেশি করে আক্রমণ শুরু করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই আক্রমণের উপরে ভরসা করেই নিজেদের প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা চালাচ্ছে বাংলার সিপিএম।

 

এবারে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিয়েও তাই বিগত সিপিএম সরকারের বিরুদ্ধেই সুর চড়ালেন রাজ্য বিজেপির সভাপতি। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার যেভাবে ২৫২ মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে তা নিয়ে বিতর্কের কোন অবকাশ থাকা উচিত নয় বলে দাবি করে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, এই খারাজি মাদ্রাসাগুলি বন্ধ করা উচিত ছিল।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কথা উল্লেখ করে তিনি জানান, বুদ্ধবাবুও বলেছিলেন, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হতেই বামফ্রন্টের চাপে নতি স্বীকার করতে হয় তাঁকে। বুদ্ধদেব ভট্টাচার্যের কথা যদি সেদিন বামফ্রন্ট শুনত তাহলে সীমান্তবর্তী জেলায় এই অবস্থা তৈরি হত না।

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....