ভারত নিউজ ২৪*৭
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভা থেকে ফেরার পথে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন গোসাবার বিজেপি বিধায়ক।
শনিবার বিকালে বাড়ি ফেরার পথে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন গোসাবা কেন্দ্রের বিজেপির বিধায়ক বিকর্ণ নস্কর। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাকদ্বীপ সফরে আসেন।সেখানে রবীন্দ্রভবনে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করেন গোসাবা কেন্দ্রের বিধায়ক বিকর্ণ নস্কর।
এরপর বিধায়ক বিকর্ণ নস্কর বৈঠক শেষ হওয়ার পর সরকারি পরিষেবা প্রদান মঞ্চে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিধায়ক গাড়ি করে বাড়ি ফেরার পথে গাড়ির মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তার সঙ্গীরা তাকে কাকদ্বীপ সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করে।
সেখানেই তার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বিধায়কের শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়। তাঁর সমস্ত ধরনের চিকিৎসা শুরু হয়েছে। গোসাবার বিধায়ককে বেশ কয়েক দফায় অক্সিজেন দেওয়া হয়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
















































