Sign In

Latest Posts
।।Flyover Colour Removal: দুর্ঘটনা এড়াতে চিংড়িহাটা উড়ালপুলে রাতভর কাজ, বসানো হল রোড ক্যাটস আই; গড়িয়াহাট ও আসানসোলেও উড়ালপুলের রং তোলার কাজ।।Suvendu Adhikari: রাজ্য মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত! পুলিশ, স্কুল শিক্ষা-সহ বিভিন্ন দপ্তরে প্রায় ৪৫ হাজার চাকরির অনুমোদন, বন্ধ চা বাগানের শ্রমিকদের বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রীর।।Mamata arrested : দিল্লিতে গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের ৫ সাংসদ, সন্ধ্যায় মুক্তির পর কলকাতায় ফেরা বাতিল করে বৃহত্তর আন্দোলনের ডাক।।Rathin Ghosh : “মমতার দেওয়া প্রতীকে লড়াই করেই আমি বিধায়ক হয়েছি, ঋতব্রত তৃণমূল বলে আলাদা কোনও দল বা শিবিরের অস্তিত্ব আমি স্বীকার করি না” দাবি প্রাক্তন খাদ্য মন্ত্রী রথীন ঘোষের।।Humayun Kabir: “রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নেব, শুভেন্দু অধিকারী যতদিন মুখ্যমন্ত্রী ততদিন বিধানসভায় পা রাখব না”, জেল থেকে মুক্তির পর আবেগঘন ঘোষণা।।Suvendu on Lok Sabha: “বাংলার ৪২টি আসন জিতে মোদিজিকে উপহার দেব”, গুজরাতে দাঁড়িয়ে বড় অঙ্গীকার শুভেন্দুর।।Suvendu Nandigram: ‘এমন মার্জিনে বিজেপি জিতবে, যা কেউ কল্পনাও করতে পারেনি’, নন্দীগ্রামে প্রার্থীর সমর্থনে শুভেন্দুর হুঙ্কার।।Rekha Patra: ‘মাকে হত্যার চক্রান্ত চলছে, পরিবারে আঘাত এলে ছেড়ে কথা বলব না’, বিজেপি সরকারের বিরুদ্ধেই ইস্তফার হুঁশিয়ারি BJP MLA রেখার।।২০২৯-এর মধ্যে বিজেপি শাসিত সব রাজ্যে UCC! অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় ঘোষণা অমিত শাহের।।Samik against Buddhadeb Bhattacharya : বুদ্ধবাবু পার্টির চাপের কাছে নতি স্বীকার করে তাঁর অবস্থান বদল করেছিলেন – ২৫২ মাদ্রাসা বন্ধ প্রসঙ্গে সিপিএমকে তীব্র আক্রমণ শমীক ভট্টাচার্যের

Suvendu Adhikari: রাজ্য মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত! পুলিশ, স্কুল শিক্ষা-সহ বিভিন্ন দপ্তরে প্রায় ৪৫ হাজার চাকরির অনুমোদন, বন্ধ চা বাগানের শ্রমিকদের বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রীর

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

ভারত নিউজ ২৪*৭

দুর্গাপুজোর পরেই রাজ্যে ৪৫১৮৫ নিয়োগ শুরু হবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে। আজ রাজ্য মন্ত্রিসভার বিশেষ ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে অর্থ দপ্তরের অনুমোদন পাওয়া গিয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আজকের ক্যাবিনেটে ৪৫ হাজার ১৮৫ পদে নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থদপ্তর। দ্রুতই নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। চলতি সপ্তাহেই গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য পুলিশের ১১ হাজার ৫৯৩ নবনিযুক্ত কনস্টেবল এর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আগামী মাসেই অর্থাৎ নভেম্বরে পুলিশে আরও নয় হাজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার।

 

রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট ওই ঠকে 45 হাজার 185 নতুন নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর জানিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টেকনিক্যাল এডুকেশন দপ্তরে ১৮৮৬ অফিসার ও ক্লার্ক নিয়োগ করা হবে। পুলিশে ডেপুটি কমিশনার, এসআই, এসআই, লেডি কনস্টেবল মিলিয়ে ৯৪৬ পদে নিয়োগ হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ দপ্তরে ৭১১৯ নিয়োগ হবে। স্কুল এডুকেশন দপ্তরে নিয়োগ হবে ৩৩১৯৯ পদে। যার মধ্যে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ হবে ৪৪৩২ পদে। উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগ হবে ৬১৫২ পদে। সহকারী শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ হবে ১২৩৪৩ পদে এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা পদে নিয়োগ হবে ৪৩৯৪ পদে।

 

বন্ধ চা বাগান শ্রমিকদের বোনাস

উত্তরবঙ্গের যে চা বাগান গুলি দীর্ঘদিন বন্ধ করে রয়েছে সেগুলির কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে ২১ বন্ধ চা বাগানের ১৯৫২৪ শ্রমিককে পূজোর বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ২০২৩ সালের জানুয়ারি মাসের প্রথম থেকেই বন্ধ করে থাকা 21 চা বাগানের এই শ্রমিকদের পুজোর সময় তাদের একাউন্টে এককালীন 5000 টাকা এবং ৫০ কেজি চাল অতিরিক্ত পাঠানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তাঁরা যে ৩৫ কেজি চাল পান, সেটি পাবেন। তিনি বলেন, মানবিক সরকারের পক্ষ থেকে ছোট পদক্ষেপ। ১৯ হাজার ৫২৪ জনের অ্যাকাউন্টে ৫ হাজার টাকা দেওয়া হবে। পরিবার পিছু ৫০ কেজি চাল পাবেন তাঁরা। এঁরা বেতনই পাচ্ছেন না, বোনাসের প্রশ্ন নেই। তাই সরকার এই পদক্ষেপ নিল। তবে এক্ষেত্রে তিনি স্পষ্ট করে দেন ৬০ বছরের ঊর্ধ্বে যাঁরা রয়েছেন, তাঁরা এই সুবিধা পাবেন না। সেই সঙ্গে উত্তরবঙ্গের চা বাগান গুলির শ্রমিকদের পুজোর বোনাস হিসেবে বিগত তৃণমূল সরকার যে ১৬ শতাংশ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তা বৃদ্ধি করে এবারে ২০% করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজ রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে।

 

চা বাগানের উন্নয়নে 312 কোটি

 

উত্তরবঙ্গের চা বাগান গুলির উন্নয়নের জন্য ৩১২ কোটি টাকা খরচ করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। চা বাগানের শ্রমিকদের প্রশংসা করে তিনি বলেন, দার্জিলিং-এর পাহাড় থেকে তরাই ডুয়ার্সের শ্রমিকেরা সকলেই সবাই আমাদের জিতিয়ে ক্ষমতায় এনেছেন। ২১ বন্ধ চা বাগান খোলার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা আগে এখানে লাগু ছিল না। বিজেপির সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর ওঁদের কল্যাণের জন্য ৩১২ কোটি টাকার অনুমোদন পেয়েছে।

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ প্রস্তাব পাস

২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশাসনিক জীবনে কাটিয়ে ফেলেছেন ২৫ বছর। ভারতীয় রাজনীতিতে এই অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানানোর জন্য আজ রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকের সমস্ত ক্যাবিনেট সদস্যের সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে বিশেষ রেজোলিউশন। খুব তাড়াতাড়ি রাজের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল প্রধানমন্ত্রীর কাছে বাংলা ও ইংরেজিতে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় পাস হওয়া সেই রেজোলিউশন পৌঁছে দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

 

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....