Sign In

Latest Posts
।।Flyover Colour Removal: দুর্ঘটনা এড়াতে চিংড়িহাটা উড়ালপুলে রাতভর কাজ, বসানো হল রোড ক্যাটস আই; গড়িয়াহাট ও আসানসোলেও উড়ালপুলের রং তোলার কাজ।।Suvendu Adhikari: রাজ্য মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত! পুলিশ, স্কুল শিক্ষা-সহ বিভিন্ন দপ্তরে প্রায় ৪৫ হাজার চাকরির অনুমোদন, বন্ধ চা বাগানের শ্রমিকদের বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রীর।।Mamata arrested : দিল্লিতে গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের ৫ সাংসদ, সন্ধ্যায় মুক্তির পর কলকাতায় ফেরা বাতিল করে বৃহত্তর আন্দোলনের ডাক।।Rathin Ghosh : “মমতার দেওয়া প্রতীকে লড়াই করেই আমি বিধায়ক হয়েছি, ঋতব্রত তৃণমূল বলে আলাদা কোনও দল বা শিবিরের অস্তিত্ব আমি স্বীকার করি না” দাবি প্রাক্তন খাদ্য মন্ত্রী রথীন ঘোষের।।Humayun Kabir: “রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নেব, শুভেন্দু অধিকারী যতদিন মুখ্যমন্ত্রী ততদিন বিধানসভায় পা রাখব না”, জেল থেকে মুক্তির পর আবেগঘন ঘোষণা।।Suvendu on Lok Sabha: “বাংলার ৪২টি আসন জিতে মোদিজিকে উপহার দেব”, গুজরাতে দাঁড়িয়ে বড় অঙ্গীকার শুভেন্দুর।।Suvendu Nandigram: ‘এমন মার্জিনে বিজেপি জিতবে, যা কেউ কল্পনাও করতে পারেনি’, নন্দীগ্রামে প্রার্থীর সমর্থনে শুভেন্দুর হুঙ্কার।।Rekha Patra: ‘মাকে হত্যার চক্রান্ত চলছে, পরিবারে আঘাত এলে ছেড়ে কথা বলব না’, বিজেপি সরকারের বিরুদ্ধেই ইস্তফার হুঁশিয়ারি BJP MLA রেখার।।২০২৯-এর মধ্যে বিজেপি শাসিত সব রাজ্যে UCC! অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় ঘোষণা অমিত শাহের।।Samik against Buddhadeb Bhattacharya : বুদ্ধবাবু পার্টির চাপের কাছে নতি স্বীকার করে তাঁর অবস্থান বদল করেছিলেন – ২৫২ মাদ্রাসা বন্ধ প্রসঙ্গে সিপিএমকে তীব্র আক্রমণ শমীক ভট্টাচার্যের

Flyover Colour Removal: দুর্ঘটনা এড়াতে চিংড়িহাটা উড়ালপুলে রাতভর কাজ, বসানো হল রোড ক্যাটস আই; গড়িয়াহাট ও আসানসোলেও উড়ালপুলের রং তোলার কাজ

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

ভারত নিউজ ২৪*৭

রামধনু রঙের উড়ালপুলে দুর্ঘটনা এড়ানোর জন্য রাতভর চললো রং তোলার কাজ। চিংড়িহাটা উড়ালপুলে দুর্ঘটনা এড়াতে রাতভর কাজ চালিয়ে উড়ালপুলের রাস্তায় বসানো হল রোড ক্যাটস আই বা রোড স্টাড। প্রায় ১০ মিটার অন্তর বসানো হয়েছে নিরাপত্তা ডিভাইস। কাজ শেষ হওয়ার পর আজ সকালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় উড়ালপুল। গরিয়াহাট চিংড়িঘাটা সহ কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় উড়ালপুলে মন্ত্রী অগ্নিমিত্রা পালের উদ্যোগে রামধনু রং করার পরেই গতকাল বৃষ্টি ভেজা উড়ালপুলে একাধিক বাইক দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়। ‌

 

এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীদের নির্দেশে কলকাতা ট্রাফিক পুলিশ এবং পরিবহন দপ্তরের আধিকারিকরা জরুরী ভিত্তিতে তদন্তের পরে রোড ক্যাটস আই বসানোর পাশাপাশি রং তুলে ফেলার জন্যে পেইন্ট রিমুভাল গাড়ি এনে রং তুলে ফেলার পরামর্শ দেন। পুজোর আগে শহরকে নান্দনিকভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সেই উদ্যোগে কলকাতার চিংড়িঘাটা, গড়িয়াহাট ব্রিজ-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ও সেতুতে ফুটিয়ে তোলা হয়েছিল রামধনুর সাত রং।

 

রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তার উপর আলপনাও আঁকা হয়। তবে রাস্তায় এই ধরনের রং ব্যবহার নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছিলেন অনেকে। এরই মধ্যে চিংড়িঘাটা সেতুতে দুটি মোটরসাইকেল স্কিড করে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক আরও জোরালো হয়।

 

আসানসোলেও মোছা হলো রামধনু রং

 

আসানসোলে রাস্তা থেকে তুলে ফেলা হল রামধনু রং। বুধবার রাতে আসানসোলের ভগত সিং মোড়ে রাস্তার উপর রং করা হলেও, রাত পেরোতেই তা সরিয়ে দেওয়া হয়। চিংড়িঘাটা সেতুতে বাইক স্কিড করে দুর্ঘটনার পরেই রাজ্যজুড়ে রাস্তার রং নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রং সরানোর সিদ্ধান্তকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই ব্যাখ্যা করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিষয়টি নিয়ে অগ্নিমিত্রা পালকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, রাস্তায় সাধারণ রং নয়, ব্যবহার করা হয়েছিল অ্যান্টি-স্কিড রং। তাঁর বক্তব্য, রং করার কারণে দুর্ঘটনা ঘটেছে, এমন সিদ্ধান্তে পৌঁছনোর মতো স্পষ্ট তথ্য এখনও নেই। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অগ্নিমিত্রা পাল বলেন, রাস্তায় যে রং করা হয়েছে, সেগুলি অ্যান্টি-স্কিড রং। রঙের একটি সংস্থা তাদের সিএসআর ফান্ড থেকে এই কাজ করেছে। চিংড়িঘাটায় দুটি মোটরসাইকেল কেন স্কিড করল, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বিভিন্ন কারণে বাইক স্কিড করতে পারে। গতকাল সন্ধ্যায় কলকাতা থেকে ফেরার পথেও জাতীয় সড়কে একটি বড় দুর্ঘটনা দেখেছি। সেখানে তো কোনও রং ছিল না। তাই রঙের কারণেই দুর্ঘটনা ঘটেছে, এমনটা বলা যায় না। আবার রঙের কারণে যে দুর্ঘটনা ঘটতেই পারে না, তাও নিশ্চিত করে বলা সম্ভব নয়।

তীব্র সমালোচনা কুনালের

রামধনু রং করা উড়ালপুলে বাইক দুর্ঘটনার ভাইরাল ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পাশাপাশি রং তুলে ফেলার ভিডিও শেয়ার করে আজ রাজ্য সরকারকে তীব্র আক্রমণ জানিয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি লিখেছেন, অবৈজ্ঞানিক বিপজ্জনক রং যদি তুলতেই হয়, তবে ছেলেমানুষি করে লাগালেন কেন? এই দুর্ঘটনার দায়ভার কে নেবে? সাধারণ মানুষের কত টাকা অপচয় করা হলো? চিংড়িহাটার করুণ দুর্ঘটনার পর গড়িয়াহাটের এই রং তোলার ছবিগুলো অন্তত নথিবদ্ধ হয়ে থেকে যাক।

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....