Sign In

Latest Posts
।।Suvendu Against Mamata: পার্ক স্ট্রিটের ফুটপাতের মহিলার সঙ্গে কথা শুভেন্দুর, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থার দাবি।।তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়া ২০ সাংসদকে নোটিশ, দেব-শতাব্দী-কাকলিদের পদ খারিজের জল্পনা; সুপ্রিম কোর্টের নির্দেশের পর পদক্ষেপ লোকসভার।।TMCP প্রতিষ্ঠা দিবসে কলকাতায় সভার অনুমতি, দুই তৃণমূল সংগঠনকেই শর্তসাপেক্ষে ছাড় কলকাতা হাইকোর্টের।।Suvendu against Mamata : অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতার অভিযোগের জবাব শুভেন্দুর, ‘যোগ্যরা সকলেই টাকা পাবেন’।।Suvendu Rajnath : বাংলায় জাহাজ নির্মাণে ৩৪০০ কোটির ৫ প্রকল্পের সূচনা, শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রশংসায় রাজনাথ সিং।।Agniveer : অগ্নিবীরদের নিয়ে ‘অর্জুন বাহিনী’ গড়ার ঘোষণা শুভেন্দু অধিকারীর, নতুন পরিকল্পনায় জোর।।Samik on Annapurna Yojana : ‘অন্তর্ঘাতের পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্যায় ফেলেছে সিস্টেমের বিচ্যুতি’ অন্নপূর্ণা যোজনায় টাকা না ঢোকার কারণ ব্যাখ্যা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের।।দক্ষিণ দমদম ও বিধাননগরে আটকে থাকা নির্মাণে বড় সিদ্ধান্ত, পুরনো অনুমোদিত নকশায় কাজ চলবে, সেপ্টেম্বর থেকে বেআইনি বহুতল ভাঙার ঘোষণা বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির।।‘Re-Imagining Bengal’: বাংলার শিল্প-বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে কলকাতায় ৫০০-রও বেশি নেতৃত্বের সম্মেলন।।Suvendu on JU : “যাদবপুরে এক শ্রেণির টুকরে টুকরে গ্যাং রয়েছে, যারা রাষ্ট্রবিরোধী, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করব” হুঁশিয়ারি শুভেন্দুর

TMCP প্রতিষ্ঠা দিবসে কলকাতায় সভার অনুমতি, দুই তৃণমূল সংগঠনকেই শর্তসাপেক্ষে ছাড় কলকাতা হাইকোর্টের

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

ভারত নিউজ ২৪*৭

দুই তৃণমূলকেই সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। দলের প্রতিষ্ঠাদিবসে ২৮ অগাস্ট সভার অনুমতি দিল আদালত। বিড়লা তারামণ্ডলের সামনে ‘কালীঘাট তৃণমূল’-কে সভার অনুমতি দেওয়া হল। রানি রাসমণি অ্যাভিনিউয়ে ‘ঋতব্রত তৃণমূল’-কে সভার অনুমতি দিল আদালত। ১৫০০ হাজার সমর্থক নিয়ে কর্মসূচির অনুমতি হাইকোর্টের। দুপুর ১২-৩টে পর্যন্ত সভার অনুমতি।

দুই রাস্তারই একদিক খোলা রেখে সভার অনুমতি দেওয়া হল।

 

একুশে জুলাইয়ের মতো তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন সভা করা নিয়েও মমতাপন্থী ও ঋতব্রতপন্থী শিবিরের মধ্যে সভাস্থান নিয়ে টানাটানি চলছে। সেই মামলা উঠেছে কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার ছিল শুনানি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, মমতাপন্থী তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করবে ভিক্টোরিয়ার কাছে ক্যাথিড্রালে। ওই একই দিনে রানি রাসমণিতে ঋতপন্থীরা সভা করবে। দেড় হাজার সমর্থক নিয়ে বেলা বারোটা থেকে সভা করার নির্দেশ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ২৮ অগস্ট গান্ধী মূর্তির কাছে মেয়ো রোডে সভা করতে চেয়েছিলেন ঋতব্রতরা। কিন্তু,কলকাতা পুলিশ মেয়ো রোডে সভা করার অনুমতি দেয়নি।

 

তারপরই হাইকোর্টে ছোটে ঋত শিবির। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, ‘একসঙ্গে সভা করুন। ব্রিগ্রেডে দশ হাজারের অনুমতি দেব। পনেরো বছর আগে কী ঘটেছে সেটা এখন আর বিচার্য নয়। পরিস্থিতি বদলেছে। নিজেদের অবস্থা বুঝুন।’

 

বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন মামলাকারীকে, ‘এটা বাধা দেওয়া হয়নি (পুলিশ অনুমতি দেয়নি সেই বিষয়ে)। নেতাজি ইন্ডোরে করতে বলা হয়েছে। অসুবিধা কোথায়?’ কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘এটা সরকার বলতে পারে না। ছয় হাজার সমর্থক আসবেন। ওই একই জায়গায় এই যাবত অসংখ্য র‍্যালি হয়েছে মে মাসের পর থেকে।’

 

আবার ঋতব্রত শিবিরের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, ‘স্ট্যাটুটারি বডির সঙ্গে কোন কথা বলে জায়গা ঠিক করা হয়নি অন্য মামলাকারীর পক্ষে।’ বিচারপতি সৌগত ভট্টাচার্যের সওয়াল, ‘আমি আসল,ডুপ্লিকেট তৃণমূল ইত্যাদি মধ্যে যাচ্ছি না। এই মামলা এর জন্য হয়নি যে কে আসল তাকে খুঁজতে হবে। আপনারা কি একসঙ্গে মেও রোডে অনুষ্ঠান করতে আগ্রহী?’ কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদের আইনজীবী শীর্ষণ্য সাফ জানান, ‘না আমরা একসঙ্গে করছি না। রানি রাসমনিতে দেওয়া হোক।’

বিচারপতির বক্তব্য, ‘তাহলে মেও রোডে কাউকে দেওয়া হবে না। আপনারা ক্যাথিড্রালে যান। ২১ জুলাইয়ের মতো অনুষ্ঠান করুন। ওরা ডোরিনাতে যাক। এখানে কোনও প্রতিযোগিতা হচ্ছে না যে কে মেয়ো রোডের কত কাছে সভা করতে পারে।’

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....