Sign In

Latest Posts
।।Suvendu against Mamata : অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতার অভিযোগের জবাব শুভেন্দুর, ‘যোগ্যরা সকলেই টাকা পাবেন’।।Suvendu Rajnath : বাংলায় জাহাজ নির্মাণে ৩৪০০ কোটির ৫ প্রকল্পের সূচনা, শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রশংসায় রাজনাথ সিং।।Agniveer : অগ্নিবীরদের নিয়ে ‘অর্জুন বাহিনী’ গড়ার ঘোষণা শুভেন্দু অধিকারীর, নতুন পরিকল্পনায় জোর।।Samik on Annapurna Yojana : ‘অন্তর্ঘাতের পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্যায় ফেলেছে সিস্টেমের বিচ্যুতি’ অন্নপূর্ণা যোজনায় টাকা না ঢোকার কারণ ব্যাখ্যা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের।।দক্ষিণ দমদম ও বিধাননগরে আটকে থাকা নির্মাণে বড় সিদ্ধান্ত, পুরনো অনুমোদিত নকশায় কাজ চলবে, সেপ্টেম্বর থেকে বেআইনি বহুতল ভাঙার ঘোষণা বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির।।‘Re-Imagining Bengal’: বাংলার শিল্প-বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে কলকাতায় ৫০০-রও বেশি নেতৃত্বের সম্মেলন।।Suvendu on JU : “যাদবপুরে এক শ্রেণির টুকরে টুকরে গ্যাং রয়েছে, যারা রাষ্ট্রবিরোধী, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করব” হুঁশিয়ারি শুভেন্দুর।।Amit Shah Gorkhaland : পাহাড় সমস্যার ‘স্থায়ী সমাধানের’ লক্ষ্যে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, প্রাক্তন বিএসএফ প্রধানের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি।।Samik against Sharmila : ‘হাজার হাজার মন্দির ধ্বংসকারী ও ধর্ষক তৈমুরের নামের ছেলে রয়েছে ওনার নিজের পরিবারে, বন্দেমাতরম নিয়ে উনি চুপ থাকাই উচিত’ শর্মিলা ঠাকুরকে তীব্র আক্রমণ শমীকের।।Amit Shah Suvendu: ‘শুভেন্দু আমার বন্ধু, ওঁকে আমি বুঝি’, বাংলায় এসে বললেন অমিত শাহ

Suvendu Rajnath : বাংলায় জাহাজ নির্মাণে ৩৪০০ কোটির ৫ প্রকল্পের সূচনা, শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রশংসায় রাজনাথ সিং

Bharat Newz Media Desk / bharatnewz247.com

More...

বাংলার বুকে জাহাজ নির্মাণের জন্য ৩৪০০ কোটির বিনিয়োগে ৫ প্রকল্পের সূচনা বাংলায়, শুভেন্দুর নেতৃত্বের প্রশংসা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের

ভারত নিউজ ২৪*৭

শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই পশ্চিমবঙ্গের বুকে শুধুমাত্র জাহাজ নির্মাণ শিল্পে এলো ৩৪০০ কোটি টাকার বিনিয়োগ। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এর ৩৪০০ কোটি টাকার বিনিয়োগকে ঐতিহাসিক বলে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে কৃতজ্ঞতা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই কিভাবে রাজ্যে বিনিয়োগ আনার জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ উদ্যোগ নিয়েছেন তা এদিন মঞ্চে বসেই জানিয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন মুখ্যমন্ত্রী। রাজনাথ সিংহের পাশে বসে শুভেন্দু অধিকারী বলেন, ‘ক্ষুদ্র ও কুটির শিল্পের আবহাওয়া পাল্টে গিয়েছে। এয়ারপোর্ট থেকে আসতে আসতে আমি প্রতিরক্ষামন্ত্রীকে বলেছিলাম, আপনাকে আরও করতে হবে। উনি প্রতিশ্রুতি দিয়েছেন। উত্তরপ্রদেশকে যেমন দিয়েছেন, পশ্চিমবঙ্গকেও আপনাকে দেখতে হবে। আগের মুখ্যমন্ত্রীকে এঁরা ডাকলেও আসতেন না। অনেক দিন পর কেন্দ্রীয় সরকারের প্রোগ্রামে মুখ্যমন্ত্রী এলেন। আজ বড় আনন্দের দিন, ৫ টি প্রজেক্টের আজ, ভূমিপুজো হয়ে গিয়েছে। আগের সরকার যারা ছিল, তারা কেন্দ্রীয় সরকারের সাথে একসাথে কাজ করার কোনো ইচ্ছাও তাদের ছিলনা। তাই পশ্চিমবঙ্গ এই জন্য সাফার করেছে। এখানে অনেক পোটেনশিয়াল আছে। এখন ডবল ইঞ্জিন ফুল স্পিডে ফাংশন করবে।’

মেট্রো প্রকল্পের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলা কথা উল্লেখ করে শুভেন্দু মনে করিয়ে দেন, স্বাধীনতার আগে ও পরেও এ রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধির ইতিহাস ছিল সুপ্রাচীন। প্রধানমন্ত্রীর মন্তব্যের স্মৃতিচারণা করে শুভেন্দু বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন পশ্চিমবঙ্গ অনেক রিচ স্টেট। স্বাধীনতার পরেও দেশের অর্থনীতিতে এরাজ্যের অনেক ভূমিকা ছিল। ৩৪ বছরের শাসনে বিরোধ করে করে সব শেষ হয়ে গিয়েছে।‌ মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনার বাড়িতে দেখা হয়েছিল। আপনি বলেছিলেন আপনি বাংলায় ইনভেস্টমেন্ট নিয়ে আসবেন। আপনি আপনার কথা রেখেছেন। আজকে বাংলার গর্বের দিন। প্রতিরক্ষামন্ত্রীকে হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা।’

দেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে রাজনাথ সিংয়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারতীয় সেনা যেভাবে শত্রুপক্ষকে যোগ্য জবাব দিয়েছে এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের শক্তিতে দেশরক্ষা বলয়কে সুরক্ষিত করেছে, তা বিশ্বের সামনে এক দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী মোদীর অনুপ্রেরণায় এবং প্রতিরক্ষামন্ত্রীর যোগ্য নেতৃত্বে ভারত বিশ্বমঞ্চে ডিফেন্স সেক্টরের পরিচালক হয়ে উঠছে। স্বামী বিবেকানন্দের ‘চরৈবেতি চরৈবেতি’ নীতিকে পাথেয় করে রাজনাথ সিংয়ের নেতৃত্বে ভারতীয় সেনা আগামী দিনে গোটা বিশ্বের সামনে নতুন নেতৃত্বের নজির গড়বে।’

গার্ডেনরিচে শিপ বিল্ডার্সের ৫টি ইউনিটের শিলান্যাস উপলক্ষে রবিবার কলকাতায় আসেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুর প্রশংসা করে রাজনাথ সিং বলেন, ‘সব ক্ষেত্রেই বাংলা নতুন করে জেগে উঠছে। বাংলার হাওয়ায় এখন নতুন গন্ধ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে। উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। বিকাশে লক্ষ্যে এগিয়ে চলেছে।’

 

Top News...

More...

Top News...

RECOMMENDED FOR YOU.....

RECOMMENDED FOR YOU.....